IPL 2025: তিন বিদেশির জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে পারে আরসিবি? রইল বড় আপডেট

আইপিএল রিটেনশনে মাত্র তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে আরসিবি। এরফলে নিলামে প্রায় নতুন করে দল গঠন করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে নিলামে তিনটি আরটিএম কার্ড ব্যবহার করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোন বিদেশিকে ফেরানোর ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার পরিকল্পনা নিতে চলেছে আরসিবি? সেই তালিকায় রয়েছেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমেই নাম আসছে উইল জ্যাকের। আরটিএম কার্ড ব্যবহার করে এই বিদেশি ক্রিকেটারকে প্রথমেই দলে ফেরাতে পারে আরসিবি। ২০২৪ সালের আইপিএল ২৩০ রান করার পাশাপাশি আট উইকেটও নিয়েছেন। এরফলে তাঁর মতো তারকা অলরাউন্ডার দলে থাকলে অনেকটাই সুবিধা হবে বিরাট কোহলিদের।

Will Jacks

এই তালিকায় দ্বিতীয় নাম অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েলের। কেননা অজি তারকা ব্যাটারকে রিটেন করেনি আরসিবি দল। অথচ ২০২১ সালের আইপিএলে তাঁকে ১৪.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল আরসিবি। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ২০২৪ সালের আইপিএলে বেশ হতাশাজনক পারফরম্যান্স করেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫২ রান। এর ফলে তাঁকে আরসিবি দল রিটেন করেনি।

কিন্তু ম্যাক্সওয়েলের মত তারকা ব্যাটসম্যানকে কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ আরসিবি। এমনকি ম্যাক্সওয়েল নিজেও আরসিবি দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তার ওপর ম্যাক্সওয়েল একজন ম্যাচ উইনার। তাই আরসিবি আরটিএম ব্যবহার করতে পারে ম্যাক্সওয়েলের জন্যও।

এই তালিকায় তৃতীয় নাম আরও একজন অস্ট্রেলিয়ান। তাঁর নাম ক্যামেরন গ্রিন। ২০২৪ সালের আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স থেকে ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে দলে নিয়েছিল আরসিবি। ব্যাট এবং বলে তাঁর দক্ষতা রয়েছে। তাঁর টাকা দর খুব বেশি নেই। এই পরিস্থিতিতে আরটিএম কার্ড ব্যবহার করে গ্রিনকে ফের দলে নিতে পারে আরসিবি।

আরসিবির রিটেনশন তালিকায় কোহলি ছাড়াও রয়েছেন রজত পাটীদার, তাঁকে ১১ কোটিতে দলে রেখেছে আরসিবি। যশ দয়ালকে ৫ কোটিতেই দলে রেখেছে আরসিবি।ফলে পার্সে মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামের ময়দানে নামতে চাইছে আরসিবি।

ফলে আরসিবির হাতে এখন আছে তিনটি আরটিএম কার্ড। এরমধ্যে দুটি ক্যাপড এবং একটি অ্যানক্যাপড ক্রিকেটারের জন্য ব্যবহার করা হতে পারে।ম্যাক্সওয়েল, গ্রিন, সিরাজ, দু প্লেসিকে দলে ফেরানোর সুযোগ আছে তাদের। এখন দেখার আরসিবি দল কাদের শেষ পর্যন্ত ফেরায় এবং কোন কোন ক্রিকেটারদের দলে নেয়। সেই নজর থাকবে নিলামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+