Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকে বলে দ্বিতীয় সচিন! ভারতের মেয়েদের বিশ্বজয়ের কারিগর অমল মজুমদার, কে এই ব্যক্তি? জানুন তাঁর কাহিনী

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ট্রফি জিতে ইতিহাস গড়েছে। শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মার দুর্দান্ত পারফরমেন্স ভারতের দীর্ঘ প্রতীক্ষিত জয় নিশ্চিত করে দেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করেছে। এই বিশ্বকাপ খেলার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন সেই ব্যক্তি, যিনি কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। তিনি হলেন মহিলা ক্রিকেটার দলের প্রধান কোচ অমল মজুমদার।

ক্রিকেটে সাধারণত মনোযোগ থাকে প্রায়শই মাঠের তারকা খেলোয়াড়দের, বা খ্যাতনামা কোচদের দিকে। কিন্তু কখনও কখনও যাঁরা ধীরে সুস্থে কথা বলেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেন তাঁদের দিকেও মনোযোগ আসে। অমল মজুমদার হলেনা ঠিক এমনই একজন ব্যক্তি। অমল মজুমদারের ক্যারিয়ারে ১৭১টি প্রথম-শ্রেণীর ম্যাচ, ১১,১৬৭ রান এবং ৩০টি সেঞ্চুরি রয়েছে। তবুও তিনি কখনও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। অক্টোবর ২০২৩-এ যখন মহিলা ক্রিকেট দলের দায়িত্ব অমল মজুমদার গ্রহণ করেন তখন ভারতের মহিলা ক্রিকেট দল তখন কিছুটা অগোছালো ছিলো। তিনি কখনও ভারতীয় দলের হয়ে খেলেননি বলে দল নির্বাচন ও নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছিল।

তবে ভাগ্যের পরিকল্পনা ছিল অনেটাই আলাদা। কিছুদিন পরে অমল মজুমদার ব্যাট হাতে নয়, অবশেষে কোচ হিসেবে ভারতকে গৌরব এনে দেন। তার কৌশলগত মানসিকতা, শান্ত নেতৃত্ব এবং মহিলাদের খেলার প্রতি বোধগম্যতা ভারতীয় মহিলা ক্রিকেটের দলকে বিশ্ব চ্যাম্পিয়নে বদলে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+