ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাতে টস জিতে ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের, দুই দলেই পরিবর্তন

আজ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। শুক্রবার প্রথম একদিনের ম্যাচটি ৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শিখর ধাওয়ানের দল। আজ টস জিতে প্রথমে ব্যাট করবে ওয়েস্ট ইন্ডিজ। দেশের হয়ে আজ প্রথমবার একদিনের আন্তর্জাতিক খেলবেন ভারতীয় পেসার আবেশ খান।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরাণ বলেন, আগের উইকেটেই খেলা হচ্ছে। ফলে ২৫০ চ্যালেঞ্জিং স্কোর হতে পারে। উইকেটে টিকে থেকে বড় পার্টনারশিপ গড়তে হবে। সেই লক্ষ্য নিয়ে ওভারের পর ওভার খেলা চালিয়ে যেতে হবে। শাই হোপের ফর্ম নিয়েও চিন্তিত নন পুরাণ। তিনি বলেন, কোনও সতীর্থ রান না পেলে সেই খামতি পুষিয়ে দেওয়ার মতো ক্রিকেটার রয়েছেন। তবে হোপ ছন্দে ফিরবেন বলে আশাবাদী ক্যারিবিয়ান ক্যাপ্টেন। ভারত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, পিচ ভালোই রয়েছে। স্পিন আসার আগে অবধি আগের ম্যাচেও এই পিচ ভালোই ছিল। বোলিং বিভাগে ৫ থেকে ১০ শতাংশ উন্নতি আর রান বাঁচানোর উপরই এই ম্যাচে গুরুত্ব দিচ্ছে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণর বোলিংয়ের প্রশংসা করে শিখর জানান, আজ তাঁর জায়গায় খেলছেন আবেশ। টস জিতলে ভারতও ব্যাটিংই নিত বলে উল্লেখ করেন শিখর।

সিরিজ বাঁচানোর লড়াই

ওয়েস্ট ইন্ডিজ টানা সাতটি একদিনের আন্তর্জাতিক হেরে রয়েছে। জুনের ৮ থেকে ১২ তারিখের মধ্যে মুলতানে পাকিস্তানের কাছে তিনটি একদিনের আন্তর্জাতিকে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর চলতি মাসের ১০ থেকে ১৬ তারিখের মধ্যে দেশের মাটিতে বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় নিকোলাস পুরাণের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান ব্রিগেড। আজ ভারতের কাছে হারলে টানা পরাজয়ের সংখ্যা বেড়ে হবে ৯, সিরিজও খোয়াবে। আর আজ ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে সিরিজ বেঁচে থাকবে। ভারতের কাছে হারলেও তিন শতাধিক রান তাড়া করতে নেমে অনেক দিন পর ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার খেলেছে, সেটাই ফিল সিমন্সের প্রশিক্ষণাধীন দলের পক্ষে ইতিবাচক দিক।

ভারতের পয়া মাঠ

ভারতের পয়া মাঠ

প্রথম একদিনের আন্তর্জাতিক যে পিচে খেলা হয়েছিল তা ব্যাটিং সহায়ক থাকলেও পুরানো বল থমকে ব্যাটে আসছিল। সে কারণে ভারতের রান তোলার গতিও শেষ ১৫ ওভারে মন্থর হয়ে পড়ে। আজকের ম্যাচেও পিচের চরিত্রে খুব বেশি রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা রয়েছে। ভারত জিম্বাবোয়ের হারারেতে সবচেয়ে বেশি ১৬টি একদিনের আন্তর্জাতিক জিতেছে। কুইন্স পার্ক ওভালে সেই সংখ্যা ১২, তবে জয়-পরাজয়ের অনুপাতের নিরিখে এখানেই এশিয়ার বাইরে ভারতের সেরা পারফরম্যান্স। পয়া কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ জয় নিশ্চিত হয় কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

দুই দলেই পরিবর্তন

ভারতীয় দলে যেখানে আবেশ খানের অভিষেক, সেখানে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে পাবে না গুদাকেশ মোতিকে। তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে, শুক্রবারের ম্যাচেই তিনি চোট পান। সে কারণে ক্যারিবিয়ান দলে ডাক পেয়েছেন হেডেন ওয়ালশ জুনিয়র। আবেশ খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায়। অক্ষর প্যাটেলের ফিটনেস নিয়ে চিন্তা থাকলেও তিনি প্রথম একাদশে রয়েছেন।

ভারত- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান

ওয়েস্ট ইন্ডিজ- শাই হোপ (উইকেটকিপার), কাইল মেয়ার্স, শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরাণ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, জেডন সিলেস, হেডেন ওয়ালশ জুনিয়র

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+