IND vs ENG: ধরমশালার ম্যাচ নিয়ে অনিশ্চয়তা! পঞ্চম টেস্ট ম্যাচ ঘিরে জটিলতা কেন?
আগামী ৭ মার্চ থেকে ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। এক টেস্ট বাকি থাকতে ৩-১ সিরিজ পকেটে পুড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ধরমশালার ম্যাচ ঘিরে আশঙ্কা বাড়ছে। আদৌও খেলা হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সৌজন্যে এই পাহাড়ী শহরের আবহাওয়া।
পাহাড় ঘেরা এই শহরে সারা বছরই ঠান্ডা থাকে। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন আবহাওয়ার পূর্বভাস স্বস্তি দিচ্ছে না হিমাচলপ্রদেশের ক্রিকেট কর্তাদের। বরং ম্যাচের দিনগুলিতে খেলার হওয়ার মতো অনুকূল পরিবেশ নাও থাকতে পারে। তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

৭ মার্চ থেকে শুরু হতে চলা ম্যাচের সময় যে আবহাওয়া অনুকূলে থাকবে না তা আগে থেকেই আভাস দিচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে পঞ্চম টেস্টের জন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা ভারতীয় দলের। তার আগে রবিবার টানা বৃষ্টি হল ধরমশালায়। এই বৃষ্টির জন্য দুই দলকেই তাদের প্রস্তুতির জন্য আলাদা করে পরিকল্পনা করতে হবে।
সবথেকে বড় চিন্তা হচ্ছে হিমাচলের মাঠ। গত বছর একদিনের বিশ্বকাপের সময় দেখা গিয়েছে মাঠ দ্রুত তৈরি করতে গিয়ে বালির ব্যবহার করা হয়েছে ঘাসের নিচে। যার ফলে, প্লেয়াররা ডাইভ দিলে মাটি উঠে গিয়ে বালি বেরিয়ে আসছে। এতে প্লেয়ারদের চোট আঘাতের আশঙ্কা বাড়ছে। যদিও এই ম্যাচের জন্য নতুন করে আউট ফিল্ড বানানো হয়েছে।
হায়দরাবাদে প্রথম ম্যাচে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। রাজকোটে ৪৩৪ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে।
যদিও শেষ ম্যাচকে হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় শিবি্র। রাঁচিতে ম্যাচ তথা সিরিজ জয়ের পরই ধরমশালা টেস্ট প্রসঙ্গে রোহিত বলেছিলেন, আমরা প্রতিটা টেস্টে জিততে চাই, এটি একটি দুর্দান্ত সিরিজ, পঞ্চম স্থানে উঠতে চাই এবং আমাদের সেরাটা দিতে চাই। আত্মবিশ্বাসী আমরা একটি ভালো প্রদর্শন করতে পারব।'
শেষ ম্যাচে খেলতে নামার আগেই টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ১ নম্বর স্থানে জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে অজিরা হারাতেই রোহিত শর্মার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications