Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aaryavir Sehwag: ত্রিশতরান হাতছাড়া আর্যবীরের, পুত্রকে ফেরারি মিসের কথা বলে উৎসাহ বীরেন্দ্র শেহওয়াগের

Aaryavir Sehwag: বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর কোচবিহার ট্রফিতে তিন রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করলেন। দিল্লির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে খেলছেন তিনি।

শিলংয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে রুদ্র সিং রাঠোরের বলে আর্যবীর বোল্ড হলেন ২৯৭ রানে। যা দেখে উচ্ছ্বসিত বীরেন্দ্র শেহওয়াগ।

Aaryavir Sehwag

আর্যবীরও বাবার মতো ওপেন করেন। ২০০৭ সালে তাঁর জন্ম। আর্যবীরের ইনস্টাগ্রামে একটি ভিডিও রয়েছে। যাতে দেখা যাচ্ছে বছর পাঁচেক আগে ছোট্ট আর্যবীরকে নেটে বল করছেন সচিন তেন্ডুলকর। সচিন বলেছিলেন, ওয়েল প্লেড! সেই অনুপ্রেরণা নিয়েই বড় লক্ষ্যে এগিয়ে চলেছেন বীরু-পুত্র।

বীরেন্দ্র শেহওয়াগের ব্যাটিংয়ের ছায়াও লক্ষ্য করা গিয়েছে তাঁর ব্যাটিং স্টাইলে। আগ্রাসী ব্যাটিং করতেই পছন্দ করেন। ড্রাইভ, কাট, পুল দেখলে মনে হবে বীরুই বোধ হয় ব্যাট করছেন। ছেলের যথাযথ অনুশীলনের জন্য শেহওয়াগ নিজেও প্রচুর সময় ব্যয় করেন।

মেঘালয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে আর্যবীর খেললেন ৩০৯ বলে ২৯৭ রানের ইনিংস। মেরেছেন ৫১টি চার ও তিনটি ছয়। স্ট্রাইক রেট ৯৬.১২। বীরেন্দ্র শেহওয়াগ টেস্টে ২ বার ত্রিশতরান করেছেন। টেস্ট তথা প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সর্বাধিক ব্যক্তিগত রান ৩১৯।

২০০৮ সালে শেহওয়াগ চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন ৩১৯ রানের ইনিংস। ৫৩০ মিনিট ক্রিজে কাটিয়ে খেলেছিলেন ৩০৪টি বল। সেই ইনিংসে ছিল ৪২টি চার ও পাঁচটি ছয়। এ ছাড়া ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে বীরু ৩৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে করেন ৩৭৫ বলে ৩০৯।

আর্যবীর যেমন তিন রানের জন্য ত্রিশতরান হাতছাড়া করলেন তেমনই বীরুও ট্রিপল সেঞ্চুরি মিস করেছিলেন ৭ রানের জন্য। ২০০৯ সালে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ২৫৪ বলে ২৯৩ রানে আউট হয়েছিলেন। মেরেছিলেন ৪০টি চার, ৭টি ছয়।

পুত্রকে বোধ হয় শেহওয়াগ তাঁর রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। আজ পুত্রের খেলায় গর্বিত পিতা এক্স হ্যান্ডলে লেখেন, "খুব ভালো খেলেছো। তবে ২৩ রানের জন্য ফেরারি মিস করলে। তবু ওয়েল ডান!" এই আগুন জ্বালিয়ে রেখে ভবিষ্যতে আরও অনেক শতরান, দ্বিশতরান, ত্রিশতরান করার জন্য আর্যবীরকে উৎসাহ দিয়ে শেহওয়াগ লিখেছেন, খেল যাও!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+