Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাটের শতরান, রোহিত ও রাহুলের হাফ সেঞ্চুরি, কুলদীপের ৪ শিকার, দক্ষিণ আফ্রিকাকে রাঁচিতে হারাল ভারত

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একদিনের আন্তর্জাতিক সিরিজের শুরুটা ভালোই করল ভারত। রাঁচিতে হাই স্কোরিং থ্রিলারে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারাল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন মেন ইন ব্লু।

বিরাট কোহলির শতরান এবং রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অর্ধশতরান ভারতকে পৌঁছে দিয়েছিল ৮ উইকেটে ৩৪৯ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও জোর টক্কর দিচ্ছিল। তবে কুলদীপ যাদবের ঘূর্ণিই প্রোটিয়াদের কাছে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল।

জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছিল। বিরাট কোহলি ১১টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১২০ বলে সর্বাধিক ১৩৫ রান করেন।

লোকেশ রাহুল ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৬০, রোহিত শর্মা ৫১ বলে ৫৭ ও রবীন্দ্র জাদেজা ২০ বলে ৩২ রান করেন। যশস্বী জয়সওয়াল ১৬ বলে ১৮, ঋতুরাজ গায়কোয়াড় ১৪ বলে ৮, ওয়াশিংটন সুন্দর ১৯ বলে ১৩ ও অর্শদীপ সিং ১ বলে ০ রান করেন। হর্ষিত রানা ২ বলে তিন ও কুলদীপ যাদব ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন, নান্দ্রে বার্গার, করবিন বশ ও অটনিয়েল বার্টম্যান।

দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে তেম্বা বাভুমা ও কেশব মহারাজকে বিশ্রাম দিয়েছিল। ফলে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। ৪.৪ ওভারে ১১ রানে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ অবধি অল-আউট হলো ৪৯.২ ওভারে ৩৩২ রানে। ষষ্ঠ উইকেট জুটিতে ৯৭ রান যোগ করেন মার্কো জানসেন ও ম্যাথু ব্রিটজকে। ৩৪তম ওভারের প্রথম ও তৃতীয় বলে এই দুই ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান কুলদীপ যাদব।

ব্রিটজকে ৮০ বলে ৭২, জানসেন ৩৯ বলে ৭০ ও বশ ৫১ বলে ৬৭ রান করলেন। মার্করাম ১৫ বলে ৭ রানে আউট হন। রায়ান রিকেলটন ১ ও কুইন্টন ডি কক ২ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় ওভারের প্রথম ও তৃতীয় বলে রিকেলটন ও ডি কককে আউট করে জোড়া ধাক্কা দেন হর্ষিত রানা।

টনি ডি জোর্জি ৩৫ বলে ৩৯, ডেওয়াল্ড ব্রেভিস ২৮ বলে ৩৭, প্রেনেলান সুব্রায়েন ১৬ বলে ১৭, নান্দ্রে বার্গার ২৩ বলে ১৭ রান করেন। বার্টম্যান ৬ বলে ০ রানে অপরাজিত থাকেন।

কুলদীপ ১০ ওভারে ৬৮ রান দিয়ে চার উইকেট নেন। হর্ষিত ১০ ওভারে ৬৫ রান খরচ করে পান তিন উইকেট। ১টি মেডেন-সহ অর্শদীপ সিং ১০ ওভারে ৬৪ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ১টি মেডেন-সহ ৭.২ ওভারে ৪৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ১৮ ও রবীন্দ্র জাদেজা ৯ ওভারে ৬৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার রায়পুরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+