Virat Kohli: জনসনের বলে আঘাত পেয়ে কমেছিল দৃষ্টিশক্তি! বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে আনলেন কোহলি
বিগত এক দশকের কাছাকাছি সময় ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। দেশে হোক বা বিদেশের মাঠে, টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট, বিরাট কোহলিই ভারতীয় ব্যাটিংয়ের আইকন। ফলে তাঁর উইকেটের দিকেই লক্ষ্য থাকে বিপক্ষের বোলারদের। বিশ্বের তাবড়ও বোলারদের কাছে বিরাট এক আতঙ্কের নাম। প্রতিপক্ষ বোলার যতই ভয়ঙ্কর হোক, তাঁর চোখে চোখ রেখে ব্যাটিং করেন কিং কোহলি।
প্যাট কামিন্স হোক জেমস অ্যান্ডারসন বিশ্বের সেরা পেসারদের বিরুদ্ধে সফল হয়েছেন কোহলি। কিন্তু অস্ট্রেলিয়ারই এক পেসার বিরাটের মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছিল। আইপিএলের একটি প্রোমোশনাল ইভেন্টে এসে ১০ বছর আগের সেই স্মৃতি প্রকাশ্যে আনলেন কিং কোহলি।

আইপিএলের ভরা মরশুমে পুরানো স্মৃতি তুলে ধরেছেন। প্রথম ম্যাচে ৩১তম ওভারে ব্যাট করছিলেন বিরাট। বল করছিলেন জনসন। আর কিছু ক্ষণের মধ্যেই মধ্যাহ্নভোজের বিরতি। জনসন প্রথম বলটি বাউন্সার করেছিলেন। বিরাট বলের লাইন থেকে মাথা সরাতে পারেননি। সজোরে বল লাগে হেলমেটে।
সেই ম্যাচের স্মৃতি প্রসঙ্গে কোহলি বলেন, "তার আগের দুমাস ধরে আমি ক্রমাগত পরিকল্পনা করছিলাম কীভাবে জনসনকে সামলানো যায়। কিন্তু মাথায় বলে আঘাত পাওয়ার পর সব কিছু গুলিয়ে যায়। সেটা এতটাই জোরালো ছিল যে আমার বাঁ চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে। যদিও সেটা আমি তখন টের পাইনি।"
কিন্তু তিনি যে কিং কোহলি? তাই জনসন যতই তাঁর বলি লাইনে বল করুন না কেন? পিছু হটবেন কেন? মাথায় আঘাত পাওয়ার পর স্বমহিয়ায় প্রত্যাবর্তন করেছিলেন ব্যাট হাতে। কিন্তু কীভাবে জনসনে বল সামলেছিলেন? সেই প্রসঙ্গে কোহলি বলেন, 'মধ্যাহ্নভোজে আমি ভাবনা চিন্তা করার সময় পেয়েছিলাম। মনে হয়েছিল আমার কাছে দুটো উপায় আছে। এক আমি লড়াই করব, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে পালিয়ে যেতে হবে আমি প্রথমটা বেছে নিয়েছিলাম। এটাই ভেবেছিলাম জনসনের সাহস কী করে হয় আমার মাথায় বল মারার। এরপর একের পর এক বাউন্ডারি মারি জনসনকে।'
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications