ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআইয়ে ফারাক গড়ল অতিরিক্ত রান! ম্যাচের সেরা বিরাট উপভোগ করলেন রাঁচির শতরান
ভারত রাঁচিতে সিরিজের প্রথম ওডিআই জিতল ১৭ রানে। দেখা যাচ্ছে, অন্যতম ফ্যাক্টর হয়ে গেল অতিরিক্ত রান। দক্ষিণ আফ্রিকার বোলাররা ২৩ অতিরিক্ত রান দিয়েছেন। ভারতের বোলাররা দেন মাত্র ৬। ব্যবধান ১৭ রানের!
বিরাট কোহলি ৫২তম ওডিআই শতরান তথা ৮৩তম আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন। রাঁচিতে নিজের তৃতীয় ওডিআই সেঞ্চুরি তিনি যে উপভোগ করেছেন তা জানাতেও ভোলেননি।

বিরাট বলেন, সত্যিই ভালো লাগছে। পিচটা ২০-২৫ ওভার পর্যন্ত মোটামুটি ভালো ছিল। পরের দিকে কিছুটা মন্থর হয়ে যায়। আমি শুধু বলটা খেলতে চেয়েছিলাম এবং ক্রিকেট খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। এটা উপভোগ করার বিষয় ছিল এবং যখন একটা ভালো শুরু হয়, তখন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইনিংস গড়া সুবিধাজনক হয়ে যায়। আমি কখনোই অতিরিক্ত প্রস্তুতির উপর বিশ্বাসী নই। আমার সমস্ত ক্রিকেট মানসিকতার উপর নির্ভর করে।
বিরাটের কথায়, আমি শারীরিকভাবে খুব কঠোর পরিশ্রম করি। ফিটনেস লেভেল ঠিক থাকলে ব্যাটিংকে কল্পনা করা যায় এবং ভালো অনুভূতি উপলব্ধি করি। আমি রাঁচির পরিস্থিতিকে ভালোভাবে বুঝে নিতে চেয়েছিলাম। আমি খেলাটা অনেক বেশি কল্পনা করেছি। যখন আমি খেলাটা নিয়ে ভাবি, যদি আমি নিজেকে তীব্র এবং তীক্ষ্ণ দেখি, আমি জানি যে আমি শান্ত থেকেই খেলা চালিয়ে যেতে পারি। আমি ৩০০-এরও বেশি ওডিআই ম্যাচ এবং অনেক ক্রিকেট খেলেছি। যদি আপনি খেলার ছন্দে থাকেন এবং অনুশীলনে বল মারতে সক্ষম হন, যদি আপনি নেটে এক বা দুই ঘন্টা ব্যাট করেন, আপনি জানেন যে আপনি ভালো অবস্থায় আছেন। যদি আপনার ফর্ম খারাপ থাকে, তখন নেটে আরও বেশি খেলতে হয়। মানসিকভাবে ভালো জায়গায় থেকে খেলা উপভোগ করাই মূল বিষয়।
দক্ষিণ আফ্রিকা যেভাবে রান তাড়া করছিল তাতে চাপ যে উপলব্ধি করছিলেন তা মেনে নিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন, আমরা অনেক দিন পর ওডিআই ক্রিকেট খেলছি। কিছু প্রত্যাশা আছে। কিন্তু আমরা উইকেট নিতেই ছিলাম এবং বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছেন। দক্ষিণ আফ্রিকা আমাদের চাপ দিয়েছে এবং কঠিনভাবে আক্রমণ করে গেছে।
রাহুলের কথায়, ৬ নম্বরে ব্যাট করা ঠিক আছে, দলের জন্য কাজটা করে যেতে হবে। গত ২-৩ সিরিজে আমাকে এই ভূমিকাই দেওয়া হয়েছে। এটা ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করছে। রোহিত এবং কোহলিকে এভাবে খেলতে দেখা সব সময়ই আনন্দের। তাঁরা প্রতিপক্ষকে বোকা বানিয়ে দেন এবং দেখিয়ে দেন যে কেন তারা এমন। আমি এটা অনেক দিন ধরে দেখছি, ড্রেসিংরুমে তাদের আশেপাশে থাকা আরও মজার।
রাহুল আরও বলেন, হর্ষিত খুব ভালো বল করেছেন। আমরা জানতাম তাঁর মধ্যে সম্ভাবনা আছে। তিনি লম্বা এবং জোরে বল করতে পারেন। শেষের দিকে কিছু রান দিলেও তাঁর প্রচুর সম্ভাবনা আছে। নতুন বলে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়াটাই আমাদের প্রত্যাশা। কুলদীপ তাঁর কাজ ভালোভাবে পালন করেছেন। উইকেট নেওয়াটা খুব জরুরি।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications