অবসরে অনুষ্কার অভিনীত এই সিনেমা বারবার ফিরে দেখেন বিরাট

দুজনে দুই ক্ষেত্রে খ্য়াতির চূড়ায় রয়েছেন। একজন ক্রিকেটে দাপটের সঙ্গে প্রতি ইনিংসেই নতুন রেকর্ড তাড়া করে বেড়াচ্ছেন।

দুজনে দুই ক্ষেত্রে খ্যাতির চূড়ায় রয়েছেন। একজন ক্রিকেটে দাপটের সঙ্গে প্রতি ইনিংসেই নতুন রেকর্ড তাড়া করে বেড়াচ্ছেন। অন্যজন সিনেমা জগতে অভিনেত্রী থেকে ধাপে ধাপে প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নিজেদের কাজ দিয়েই ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছেন। ওরা বিরাট-অনুষ্কা, ফ্যানেদের কাছে যে জুটি পরিচিত বিরুষ্কা নামে।

অনুষ্কার অভিনয় করা সেরা সিনেমা নিয়ে মুখ খুললেন বিরাট

অনুষ্কার অভিনয় করা সেরা সিনেমা নিয়ে মুখ খুললেন বিরাট

এবার অনুষ্কার অভিনয় করা সেরা সিনেমা নিয়ে মুখ খুললেন বিরাট। স্ত্রীয়ের অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে বিরাটের চোখে অনুষ্কা অভিনীত সেরা ছবি কোনটি সেটা ফাঁস করেছেন কোহলি।

অনুষ্কার অভিনীত রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত বললেন বিরাট

অনুষ্কার অভিনীত রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত বললেন বিরাট

অনুষ্কার অভিনীত রোম্যান্টিক সিনেমার বড় ভক্ত বলে বিরাট জানিয়েছেন। সেকারণেই 'এ দিল হ্যায় মুশকিল'-ই বিরাটের চোখে অনুষ্কার অভিনয় করা সবচেয়ে পছন্দের সিনেমা।করণ জোহার পরিচালিত ও প্রযোজিত এই সিনেমায় পর্দায় অনুষ্কার বিপরীতে রণবীর কাপুর অভিনয় করেছিলেন। সঙ্গে বিরাট আরও জুড়েছেন সিনেমায় অনুষ্কার অভিনয় করা চরিত্রটি বিরাটের দারুণ লাগে।

ইউটিউবে অনুষ্কার এই সিনেমা ফিরে ফিরে দেখেন বিরাট

বিরাট আরও বলেন অবসরে 'এ দিল হ্যায় মুশকিল' সিনেমার শেষের অংশটা ইউটিউবে গিয়ে বহুবার দেখেছি। যেখানে অনুষ্কার চরিত্রটি ক্যান্সারে আক্রান্ত হয় এবং রণবীর অনুষ্কার জন্য কামব্য়াক করে। ছবির ঐ অংশটা আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে।'

প্রসঙ্গত চলতি ডিসেম্বরে বিরুষ্কা জুটি বিয়ের ২ বছর পার করতে চলেছেন। ২০১৭ সালে ১১ ডিসেম্বর অনুষ্কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+