IPL 2025: বিদেশ সফরে পরিবারকে পাশে চান, আইপিএলের আগেই বোর্ডের ফতোয়ার বিরুদ্ধে বিস্ফোরক বিরাট

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম দিনেই আরসিবি খেলতে নামছে কেকেআরের বিরুদ্ধে। ইতিমধ্যেই আরসিবি শিবিরে প্রবেশ করেছেন বিরাট কোহলি। আইপিএলের জগতে প্রবেশ করেই বিসিসিআইয়ের ফতোয়া নিয়ে বিস্ফোরণ ঘটালেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পরই বিসিসিআইয়ের পক্ষ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয় ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের জন্য। তার মধ্যে অন্যতম ছিল বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা। কিন্তু এই নিয়মের বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন কোহলি।

Virat Kohli


আরসিবি আয়োজিত একটি অনুষ্ঠানে ক্রিকইনফোকে দেওয়া উত্তরে কোহলি সরাসরি বলেছেন, আমার মনে হয় ওরা বুঝতেই পারছে না পরিবারের সদস্যদে উপস্থিতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি নিয়ে আমি খুবই হতাশ। আমার মনে হয় তাদের পরামর্শ শোনা হয়েছে। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়গুলি যুক্ত নয়। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যরা থাকার কারণে ক্রিকেটারদের পারফরম্যান্স খারাপ হচ্ছে। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের সদস্যদের পাশে পাওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয় সেটা হয়তো বোঝানো যাবে না।

এখানেই থেমে না থেকে কোহলি আরও বলেন, প্রতিদিন আমাদের জীবনে কঠিন কিছু না কিছু ঘটে। এই পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে অনেক কঠিন পরিস্থিতিতে স্বাভাবিক থাকা যায়। জীবনে স্বাভাবিক থাকলে তবেই তো পেশাদার ক্ষেত্রে দায়িত্বগুলো পালন করা যায়। কেউ একা একা বিমর্ষ হয়ে থাকতে চায় না। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগটা কিছুতেই নষ্ট করতে চাই না।

সফর বলতে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ভারতীয় দল। কিন্তু বিসিসিআই নিষেধাজ্ঞা শিথিল করায় অনুষ্কা-রিতিকাদের দুবাইয়ে দেখা গিয়েছিল। পরিবারের সঙ্গে সময়ও কাটাতে পারেন ক্রিকেটাররা। । বিরাট আরসিসির অনুষ্ঠানে আরও বলেন, আপনি যদি কোনও ক্রিকেটারকে জিজ্ঞাসা করেন, আপনি কি পুরো সময়টা পাশে পরিবারকে দেখতে চান? তারাও অবশ্যই হ্যাঁ বলবেই।আমি দিনের শেষে ঘরে ফিরে একা একা সময় কাটাতে চাই না।

Take a Poll

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ, বর্ডার গাভাসকর ট্রফিতে হতাশাজনক ফলাফলের পরই কঠোর নিয়মাবালী চালু করে বিসিসিআই। ১০ দফা নিয়ম জারি করেছে বোর্ড, যার মধ্যে রয়েছে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত। সফর চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-পরিবারের থাকা কিংবা আলাদাভাবে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিসিআই। পরে জানানো হয়েছিল নিয়ম কিছুটা শিথিল করা হয়েছিল। বি্দেশ সফরের কিছুটা সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা থাকতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+