ডিআরএস নিয়ে বিরাট বিতর্ক কেপ টাউনে! সিরিজ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ১১১, ভারতের ৮ উইকেট

কেপ টাউন টেস্ট শেষ হয়ে যাবে চতুর্থ দিনেই। জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১০১ রান। শেষ লগ্নে আউট হয়েছেন অধিনায়ক ডিন এলগার। রিভিউ নিয়ে লাভবান হয়েছে ভারত। যদিও হক আই টেকনোলজি, বল ট্র্যাকিং নিয়ে এদিন বিরাটের ভারত নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল ক্রিকেট মাঠেই।

ডিআরএস বিতর্ক

ঘটনাটি ঘটে ২১তম ওভারে। রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারি বাঁহাতি ডিন এলগার ডান পা বাড়িয়ে খেলতে গেলে বল হাঁটুর কাছাকাছি লাগে। আম্পায়ার মারাইস এরাসমাস লেগ বিফোর আউট দিয়েছিলেন। কিন্তু এলগার রিভিউ নেন। কিন্তু বল ট্র্যাকিং টেকনোলজির সাহায্য নিলে দেখা যায় বলের অভিমুখ স্টাম্পের উপরেই রয়েছে। ফলে রিভিউ নিয়ে রক্ষা পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এরপর বিরাট কোহলি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। স্টাম্পের কাছে মুখ নিয়ে বিরাট কোহলি বলেন, প্রতিপক্ষের দিকে সব সময় ফোকাস না করে নিজেদের দল যখন বল উজ্জ্বল করে তখন ফোকাস রাখো। কোহলি এটা করেন যাতে তাঁর কথা টিভি চ্যানেলে স্পষ্ট শোনা যায়। তখন লোকেশ রাহুলকেও বলতে শোনা যায়, গোটা দেশ ১১ জনের বিরুদ্ধে! রবিচন্দ্রন অশ্বিন সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টের উদ্দেশে বলেন, জেতার অন্য উপায় খুঁজে বের করো।

বিরাট অসন্তোষে সমর্থন নেই

বিরাট কোহলির ভারত এমনটা করলেও অনেকেই এটাকে সমর্থন করছেন না। আকাশ চোপড়া, মর্নি মরকেলরা বলেছেন, ডিআরএসের সিদ্ধান্ত নিয়ে আগেও যে সংশয় তৈরি হয়নি তা নয়। পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ডিআরএস নিয়ে যেভাবে রক্ষা পেয়েছিলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এভাবে ক্ষোভ কেউ উগড়ে দেননি। একটা দারুণ টেস্ট ম্যাচ সকলেই দেখছেন। সেখানে এমন প্রতিক্রিয়া কখনও ভালো উদাহরণ হতে পারে না।

স্লেজিং চলল

ডিন এলগার শেষ অবধি থেকে সেঞ্চুরিয়ন টেস্টে জিতিয়েছিলেন। এদিন শুরু থেকেই তাঁকে স্লেজিংয়ের সামনে পড়তে হয়। বিরাট কোহলি সব সময় কিছু না কিছু বলে থাকেন বোলার ও ফিল্ডারদের উৎসাহিত রাখতে। এদিন বিরাটকে বলতে শোনা যায়, ১৩ বছর ধরে এমনটা করছি, ডিন তোমার কথায় আমি চুপ করব না। ২০১৮ সালে কে জোহানেসবার্গ টেস্ট খেলতে চায়নি? সেই এলগারের ডিআরএস নিয়ে বেঁচে যাওয়া মানতে পারেনি ভারত। তবে ধারাভাষ্যকাররা বলেন, সাদা চোখে দেখে মনে হতেই পারে বল উইকেটে লাগত। কিন্তু ওয়ান্ডারার্সের উইকেটের বাউন্সের বিষয়টিও মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এটা অস্বাভাবিক সিদ্ধান্ত নয়।

নজরে চতুর্থ দিন

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতীয়দের সচিনের ঘটনা টেনে খোঁচা দিতে ছা়ড়েনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। দিনের শেষে সেই ডিআরএসের সাহায্যেই এলগারকে ফিরিয়েছে ভারত। জসপ্রীত বুমরাহর ডেলিভারিতে এলগারের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট দেননি, বিরাট কোহলি রিভিউ নিলে দেখা যায় বল এলগারের ব্যাটে লেগেই পন্থের হাতে জমা পড়েছে। ৭.৩ ওভারে এইডেন মার্করাম ২২ বলে ১৬ করে মহম্মদ শামির বলে আউট হয়েছিলেন। ২৩ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ল ২৯.৪ ওভারে ১০১ রানে। এলগার ৯৬ বলে ৩০ করেন। সাতটি চারের সাহায্যে ৬১বলে ৪৮ রানে অপরাজিত আছেন কিগান পিটারসেন। ডিআরএস বিতর্কে মাথা গরম করার পর ৩০ রানের বেশি রান দক্ষিণ আফ্রিকা সহজেই পেয়ে যায়। অনেকেই মনে করেন, মাথা গরম করাতেই ছন্দ হারায় ভারত। তার খেসারৎ কাল দিতে হবে কিনা সেদিকেই তাকিয়ে সকলে। এলগারের ঘটনার পরও সম্প্রচারকারী সংস্থার উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+