Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: অনুষ্কার সঙ্গে কীভাবে ছুটি কাটাচ্ছেন কোহলি? বিরাটের মুখে ভারতীয় দলের সাজঘরের অজানা কথা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের একেবারেই প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি বিরাট কোহলি। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৩ রান। ফলে তাঁকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। এবার বিরাটের সামনে কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়া সিরিজে (বর্ডার-গাভাসকর ট্রফিতে) পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে তাঁর টেস্টের ভবিষ্যৎ। কিন্তু ডনের দেশে উড়ে যাওয়ার আগে ফিল গুড মেজাজে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আগামী ১০ এবং ১১ তারিখ ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে যাবে তবে প্রথম দফায় নাকি দ্বিতীয় দফায় বিরাট কোহলি দলের সঙ্গে যাবেন তা এখনো চূড়ান্ত নয়। তবে মাঝের সময়টা পরিবারের সঙ্গে দুটি উপভোগ করছেন বিরাট কোহলি। সম্প্রতি কোহলি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মুম্বইয়ের একটি একটি ক্যাফেতে গিয়েছিলেন। বিরষ্কার সেই ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ক্যাফেতে গিয়ে শুধু খাওয়া দাওয়া করাই নয় একইসঙ্গে সেখানকার কর্মীদের সঙ্গে ছবিও তুলেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ক্যাফের কর্মীদের জন্য একটি টুপিতে সই করেছেন বলিউড অভিনেত্রী এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ক্যাফে পক্ষ থেকে সেই ছবি পোস্ট করা হয়েছেয় তো তাই নয় যেদিন বিরাট অনুষ্কার সংশ্লিষ্ট ক্যাফেতে গিয়েছিলেন সেখানে একজন কর্মীর ছুটি ছিল তাঁকেও প্রযুক্তির মাধ্যমে বিরাট অনুষ্কার সঙ্গে ছবিতে যুক্ত করা হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি সেখানে সচিন তেন্ডুলকারের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেছেন, সচিনের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় কীভাবে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারা সাজঘরে তাঁর সঙ্গে মজা করেছিলেন সেই প্রসঙ্গ উঠে এসেছে কোহলির মুখে।

সচিনের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে পা ছুয়ে প্রণাম করেছিলেন কোহলি সেই স্মৃতিও উঠে এসেছে বিরাট কোহলির মুখে। বিরাট এই প্রসঙ্গে বলেন, যখন প্রথমবার ভারতীয় দলে আসি এবং আমি তাঁর(সচিন তেন্ডুলকর) সঙ্গে দেখা করি আমি তাঁর পায়ে হাত দিয়ে প্রমাণ করি। কারণ সিনিয়র ক্রিকেটাররা সেটাই আমাকে করতে বলেন।'

একইসঙ্গে কোহলি বলেন, ' কিন্তু প্রমাণ করতে তিনি কয়েকটা পিছিয়ে যান আমি তাঁকে তখন বলতে পারিনি কেন আমি তাকে প্রণাম করছি সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন দলের সিনিয়র ক্রিকেটারদের। যুবি ভাই, হরভজন এদের লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন তাঁরাই আমাকে এই কাজ করতে বলেছিলেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+