Venkatesh Iyer: অলরাউন্ডার হিসাবে আদর্শ কে? জানিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার

আইপিএলের মঞ্চে নজর কেড়ে ভারতীয় দলে ঢুকে পড়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্ত গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে সমস্যার মধ্যে পড়েন মধ্যপ্রদেশের অলরাউন্ডার। কিন্তু হার্দিক পান্ডিয়াকে সামনে রেখেই প্রত্যাবর্তনে মরিয়া ভেঙ্কটেশ।

গত মরসুমে সৈয়দ মুস্তাক আলিতে দারুণ ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আবার যখন ভারতীয় আলোচনায় ফিরেছিলেন, তখনই সিঁড়ি থেকে চোট পেয়ে যান। দীর্ঘ চোটের পর্ব পার করে আইপিএলে ব্যাট হাতে রানে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার।

ভেঙ্কটেশ

এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯টি টি টোয়েন্টি এবং দুটি একদিনের ম্যাচ খেলেছেন। আইপিএলেন তিনি প্রমাণ করে দিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান থেকে ফিনিশার, যে কোনও পজিশনেই তিনি সমান সামলীল। তবে নিজেকে কোন ভূমিকায় দেখতে চান?

এর উত্তরে কেকেআর তারকা বলেন, 'নিজেকে সম্পূর্ণ অল রাউন্ডার হিসাবে তৈরি রাখি, যাতে দলের প্রয়োজনে সবক্ষেত্রেই অবদান রাখতে পারি। ওপেনিং থেকে মিডল অর্ডার হোক বা ফিনিশার সব জায়গার নিজেকে ব্যাট করার জন্য প্রস্তুত রাখি। একইসঙ্গে বল হাতে চেষ্টা করি দলকে সাফল্য দেওয়ার। আমি হার্দিক পাণ্ডিয়ার মতো সম্পূর্ণ অল রাউন্ডার হতে চাই।'

ভেঙ্কটেশ

একইসঙ্গে ভেঙ্কি উল্লেখ করেছেন, 'আমার মনে হয় হার্দিক বিশ্বের সেরা অল রাউন্ডার। আমি ওকেই অনুসরণ করি।'
কেকেআরে মর্গ্যান-শ্রেয়স এবং এবার নীতীশ রানার নেতৃত্বে খেলেছেন। কার নেতৃত্ব কেমন? এই প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার বলেন, 'মর্গ্যান আন্তর্জাতিক স্তরে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে। ফলে মর্গ্যান সম্পূর্ণই আলাদা। রানা প্রথমবার নেতৃত্ব দিল। ও দারুন টিম ম্যান। সবার কাছে গ্রহণযোগ্য, সবাই ওকে ভালোবাসে।'

২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বাকাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন করার প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেন, 'আমি এখনই কিছু ভাবছি না। আগে ২০০ শতাশং ফিট হই। পুরো মাত্রায় বোলিং শুরু করি। আমি খুব দূরের বিষয় নিয়ে ভাবি না, প্রতিদিন পরিকল্পনা করে চলি।'

ভেঙ্কটেশ

এবারের আইপিএলে শতরান করে নাইটদের হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আইয়ার। উদ্বোধনী আইপিএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাকালাম বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন। তারপর কেটে গিয়েছে পনেরোটা বছর। কেকেআরের আর কোনও প্লেয়ারই সেঞ্চুরি উপহার দিতে পারেননি সমর্থকদের। পনেরো বছরের খরা কাটিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ।

কেকেআর দলে খেলার প্রসঙ্গে আইয়ার বলেন, আমি সব সময়ই নাইট রাইডার্সে খেলতে ভালোবাসি, এখানকার পরিবেশ এবং টিম ম্যানেজমেন্ট খুব ভালো। শেষ কয়েক বছর এই দলে খেলতে পেরে আমি আনন্দিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+