বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী শতরান বৈভবের, প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক নজিরে ভাঙল এবিডির কীর্তি
টি২০ ক্রিকেটে তিনটি শতরানের মালিক বৈভব অনূর্ধ্ব ১৯ বা ভারতীয় এ দলের হয়েও শতরান হাঁকিয়েছে। তবে এই প্রথম শতরান হাঁকাল অন্য ফরম্যাটে, লিস্ট এ ক্রিকেটে। বিজয় হাজারে ট্রফির প্লেট পর্যায়ের প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে।
আজ বৈভবের বয়স ১৪ বছর ২৭২ দিন। ফলে এদিন বৈভব পুরুষদের লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শতরান হাঁকানোর নজির করায়ত্ত করল।

রাঁচির জেএসসিএ ওভাল মাঠে বৈভব শতরান পূর্ণ করতে নেয় মাত্র ৩৬টি বল। যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল দ্বিশতরানও এসে যাবে। যদিও ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে সাজঘরে ফিরতে হয় বিহারের ওপেনারকে।১৯৮৬ সালে জাহুর এলাহি ১৫ বছর ২০৯ দিনের মাথায় লিস্ট এ শতরান হাঁকানোয় এতদিন অবধি সেটিই ছিল সর্বকনিষ্ঠ হিসেবে শতরানের নজির। সেই রেকর্ডটি আজ থেকে বৈভবের দখলে।
বিহার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপরই শুরু বৈভবের ধামাকা। বৈভব যখন আউট হয় তখন বিহারের ইনিংসের ২৭তম ওভার চলছিল। ওই ওভারে তেচি নেরির বলে বৈভব তেচি দোরিয়ার হাতে ক্যাচ দেয়। ১৬টি চার ও ১৫টি ছয় দিয়ে সাজানো বৈভবের ৮৪ বলে ১৯০ রানের ইনিংস। বৈভব আউট হলে বিহারের স্কোর দাঁড়ায় ২৬.৪ ওভারে ২ উইকেটে ২৬১ রান।
বৈভব এদিন দেড়শো রান পূর্ণ করে ৫৯ বলে। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটি দ্রুততম দেড়শো রানের ইনিংস। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ৬৪ বলে দেড়শো রান পূর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে দিল বৈভব।
তবে বৈভব অল্পের জন্য ভাঙতে পারল না আনমোলপ্রীত সিংয়ের রেকর্ড। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান হাঁকানোর কীর্তি রয়েছে আনমোলপ্রীতের। তাঁর লেগেছিল ৩৫টি বল। বৈভবের লাগল একটি বেশি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications