SL vs AFG: কাকা-ভাইপো জুটি নিয়ে চর্চা কলম্বোয়! ইব্রাহিমের শতরানে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তান

SL vs AFG: টেস্ট-সহ আন্তর্জাতিক ক্রিকেটে কাকা-ভাইপো একসঙ্গে খেলছেন এমন ঘটনা বিরল। তবে কলম্বোয় সেই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। শুধু তাই নয়, কাকা-ভাইপো লড়াইয়ে রাখলেন আফগানিস্তানকে।

কলম্বোয় এক টেস্টের সিরিজে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আজ ছিল তৃতীয় দিন। আফগানিস্তানের প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে শ্রীলঙ্কা তুলেছিল ৪৩৯। এরপর আফগানিস্তান আপাতত তুলেছে ১ উইকেটে ১৯৯।

SL vs AFG: কাকা-ভাইপো জুটি নিয়ে চর্চা কলম্বোয়!

আফগানিস্তানের হয়ে ওপেন করছেন ইব্রাহিম জাদরান ও নূর আলি জাদরান। ইব্রাহিমের বয়স ২২, নূরের ৩৫। নূর হলেন ইব্রাহিমের কাকা। দুজনের বয়সের ব্যবধান ১৩। নূর ২০০৯ সালে দেশের হয়ে প্রথম ওডিআই খেলেন, টি২০ অভিষেক ২০১০ সালে। টেস্ট অভিষেক হলো কলম্বোয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে কাকা নূরের হাতে আফগানিস্তান দলের ক্যাপ তুলে দিয়েছিলেন ভাইপো ইব্রাহিম। নূর ৫১টি ওডিআই ও ২৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৯ সালের পর ওডিআই দলে জায়গা পাননি। গত বছর অক্টোবরে এশিয়ান গেমসে টি২০ দলে ছিলেন। টেস্ট অভিষেক হলো ২০২৪-এ।

ইব্রাহিমের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে অভিষেক হয় ২০১৯ সালে। তিনি ষষ্ঠ টেস্ট খেলছেন। ২৮টি ওডিআই ও ৩০টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। বিশ্বকাপে শতরান-সহ পাঁচটি ওডিআই শতরান রয়েছে ইব্রাহিমের নামের পাশে। প্রথম ইনিংসে ইব্রাহিম ২ বলে ০ ও নূর ৪৬ বলে ৩১ রান করেছিলেন।

দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম ও নূর শতাধিক রানের পার্টনারশিপ গড়লেন। পাঁচটি চারের সাহায্যে ১৩৬ বলে ৪৭ রান করে নূর আউট হয়েছেন। তবে দিনের শেষে ১১টি চারের সাহায্যে ২১৭ বলে ১০১ রানে অপরাজিত রয়েছেন ইব্রাহিম। তাঁর সঙ্গে ক্রিজে রহমত শাহ (৯৮ বলে ৪৬)। প্রথম ইনিংসে রহমত ৯১ রান করেছিলেন। শ্রীলঙ্কার হয়ে শতরান করেছেন অ্যাঞ্জেলো ম্য়াথুজ (১৪১) ও দীনেশ চণ্ডীমল (১০৭)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+