'ধোনি আমার ভগবান', টুইটারে ধোনিকে স্য়ালুট ভক্তদের

শ্রমিক দিবসে চিমক এবং পুনের গ্রাউন্ডস্টাফদের সঙ্গে ধোনিকে একসঙ্গে সময় কাটাতে দেখে আপ্লুত তাঁর ভক্তরা।

মহেন্দ্র সিং ধোনির গোটা ক্রিকেট কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন রঙের ধোনিকে চাক্ষুস করেছেন ক্রিকেটপ্রেমীরা। কখনও অধিনায়ক হিসেবে, কখনও চাপের মুখে হিমশীতল মানষিকতার আবার ব্যক্তিগত জীবনে আদর্শ স্বামী এবং বাবা হয়ে ওঠার গল্প সবই মন্ত্রমুগ্ধ করে ধোনি সমর্থকদের।
এরই মাঝে শ্রমিক দিবসে ধোনির ভিন্নি আর এক রূপের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব।

ধোনি আমার ভগবান, টুইটারে ধোনিকে স্য়ালুট ভক্তদের

ভাল খেলার জন্য এবং লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীকে আনন্দ দেওয়ার জন্য ভাল মাঠ প্রয়োজন, আর এই লক্ষ্যকে সামনে রেখে দিনের পর দিন পরিশ্রম করেন মাঠের গ্রাউন্ডস্টাফেরা, মালিরা। কিন্তু বদলে সেই রকম কিছুই জোটে না এদের। মাঠে পারফর্ম করলে প্লেয়ারদের নাম হলেও সেই মাঠকে বিশ্বমানের তৈরিতে যারা নিমগ্ন থাকেন তাঁদের নাম হয় না। থেকে যেতে হয় পর্দার পিছনে। শ্রমিক দিবসের দিন এই রকমই বেশ কিছু মানুষের সঙ্গে এক টুকরো সময় কাটালেন মাহি।

চিপক এবং পুনের গ্রাউন্ডস্ট্যাফদের সঙ্গে এক সঙ্গে ছবি তুললেন এমএসডি। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতেও দেখা যায় আইপিএল জয়ী এই অধিনায়ককে।

মাহির সঙ্গে গ্রাউন্ডস্টাফদের এই ছবি টুইটারে পোস্ট করে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ধোনির সঙ্গে গ্রাউন্ডস্টাফদের ছবি পোস্ট করে সিএসকে লেখে, 'শ্রমিক দিবসে সেই সকল মানুষদের শুভেচ্ছ জানাই যারা খেলার উন্নতিতে নিজেদের নিয়োজিত করেছেন।'

A super happy #InternationalWorkersDay to each and everyone who contributes to the welfare of the good game. A big shout out to the ground staff in Chepauk and Pune! #whistlepodu #Yellove 🦁💛 pic.twitter.com/8AeQpQa0ru
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2018

গ্রাউন্ডস্টাফদের সঙ্গে ধোনির এই ছবি বাইরে আসার পরই তা ছড়িয়ে পড়ে ধোনি ভক্তদের মধ্যে। মালিদের এবং গ্রাউন্ডস্ট্যাফদের প্রতি এমএসডি-র এই ভালবাসা দেখে এক মাহি ভক্ত লেখেন, 'ধোনি আমার ভগবান'

Dhoni is my god...
— Amit Mahi (@AmitMah56258910) May 2, 2018

ধোনিকে হিরোর সঙ্গে তুলনা করে এক সমর্থক লেখেন, 'তুমিই আসল হিরো। দারুন মানুষ।'

আর এক চেন্নাই সমর্থক লেখেন, 'তুমি সব সময়ই মহান ছিলে এবং মহান থাকবে।'

Aap hamesha mahan Ho or hamesha mahan rahenge
— Soubhagya Biswal (@Soubhag96656540) May 2, 2018

এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে চলতি আইপিএলে দারুন ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ পয়েন্ট নিয়ে টেবিল টপার চেন্নাই সুপার কিংস বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+