Travis Head: ব্যাট হাতে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার, কামিন্সের জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন হেড?
ভারতের বিরুদ্ধে চলতি বর্ডার-গাভসকর ট্রফিতে ব্যাট হাতে যেমন দুরন্ত পারফরম্যান্স করেছেন তেমনই মহম্মদ সিরাজের সঙ্গে বিতর্কেও জড়িয়েছেন ট্রাভিস হেড। ব্যাট হাতে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পাচ্ছেন হেড! এবার অস্ট্রেলিয়া দলে নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে তারকা ব্যাটারকে?
বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পর নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। দ্বীপরাষ্ট্রে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজে পারিবারিক কারণে নাও খেলতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স, সেই সময় পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন কামিন্স। ফলে কামিন্স একান্তই খেলতে না পারলে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব কে দেবেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্মিথ এর আগে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু পেপার গেট কাণ্ডের জেরে তাঁর অধিনায়কত্ব চলে যায়। বর্তমানে কামিন্সের সহকারী হিসেবে নিযুক্ত আছেন স্মিথ। কিন্তু তাঁকে ফের নেতৃত্বের ভূমিকা নাও দেখা যেতে পারে। আগামী দিনের কথা বিবেচনা করেই হেডকেই অধিনায়ক হিসেবে পরীক্ষা করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ভারতকে সামনে পেলেই যেন জ্বলে ট্রাভিস হেড। যে কোনও ফর্ম্যাটেই ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে রানের ধারা অব্যাহত রেখেছেন কয়েক বছর ধরেই। ব্যতিক্রম হল না গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচেও। ১৫২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন অজি ব্যাটার।
এরআগে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরে টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এমনকি পারথে প্রথম টেস্টেও হাফ সেঞ্চুরি করেছিলেন। এরপর অ্যাডিলেড এবং ব্রিসবেন দুই টেস্টেই শতরান করলেন।
অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিড হেড এবং সিরাজের মধ্যেই মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী, বিষয়টিকে হালকাভাবে নেয়নি আইসিসি। দুই দলের তারকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।












Click it and Unblock the Notifications