T20 World Cup: ১০ বছর ধরে রানের রাজা কোহলি, ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ স্কোর করেছেন কারা? রইল তালিকা
রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচ। নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারতীয় দল।দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ।ফলে দুই দেশ একমাত্র আইসিসি ইভেন্ট গুলিতেই মুখোমুখি হয়।
এর আগে টি২০ বিশ্বকাপের আগের আট আসরে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি জয়ের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে। ২০০৭ থেকে ২০২২, টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে কারা করেছেন সর্বোচ্চ রান? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১২ থেকে ২০২২, এই বছর যেন কোহলি যুগ। বিশ্বকাপের প্রতিটি পাকিস্তান ম্যাচেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে কোহলির ব্যাট থেকেই। ভারতীয় দলের কথা বললে প্রথমেই উঠে আসে বিরাট কোহলির নাম। অধিনায়ক না হলেও তিনি এই দলের মূল নিউক্লিয়াস। বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান(৩০৮) থেকে সর্বোচ্চ স্কোর(৮২) তাঁরই দখলে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নােমলেই জ্বলে উঠেন কোহলি।
২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৭৮ রান করেছিলেন কোহলি। ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৩৬ রান আসে কিং কোহলির ব্যাট থেকে। এরপর ২০১৬ সালে বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। ইডেনে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচেও জ্বলে উঠেন কিং কোহলি। ক্রিকেটের নন্দন কাননে তাঁর অপারজিত ৫৫ রানের মায়াবী ইনিংস ভারতকে জয় এনে দিয়েছিল।
২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রান করেছিলেন বিরাট কোহলি, তিনিই ছিলেন ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী।
ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ স্কোরের অধিকারী বিরাট কোহলি, ২০২২ সালে টি২০ বিশ্বকাপে মেলবোর্নে ৮২ রানের ইনিংস খেলেন কিং কোহলি। বিরাটের ব্যাটেই ভারত জয় পায়, এটাই ভারত পাক টি২০ ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় রান পাননি। ফলে রবিবার মেগা ম্যাচে বাড়তি নজর থাকবে কোহলির দিকে।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications