তিলকের লড়াইয়েও এড়ানো গেল না হার, সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, চিন্তা সূর্য ও গিলের ফর্ম নিয়ে
নিউ চণ্ডীগড়ের স্টেডিয়ামে আজই হলো পুরুষদের কোনও আন্তর্জাতিক ম্যাচ। টি২০ আন্তর্জাতিকও। যদিও সেই ম্যাচে ভারতকে পরাজয়েরই সম্মুখীন হতে হলো।
পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকটি ৫১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও শুভমান গিলের ফর্ম চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট।

জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ২১৪ রানের। শুভমান গিল এদিন ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ২০২৪ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে পরপর দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন শুভমান। তারপর এদিন নিয়ে ১৭টি ইনিংসে পঞ্চাশে পৌঁছতে পারেননি ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক। চলতি সিরিজে কটকে প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ৪ রান।
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি। প্রথম ম্যাচে করেছিলেন ১১ বলে ১২। ২০২৪ সালের অক্টোবরে সূর্য হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তারপর এদিন নিয়ে ২০টি ইনিংস খেলে ফেললেন, নেই হাফ সেঞ্চুরি। এর মধ্যে ৯ বার দুই অঙ্কের রান পেয়েছেন।
এদিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্য। কুইন্টন ডি ককের ৪৬ বলে ৯০, অধিনায়ক এইডেন মার্করামের ২৬ বলে ২৯, ডনোভান ফেরেইরার ১৬ বলে অপরাজিত ৩০ ও ডেভিড মিলারের ১২ বলে অপরাজিত ২০ রানের দৌলতে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান। বরুণ চক্রবর্তী ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ভারত ১৯.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায়। দুটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৪ বলে সর্বাধিক ৬২ রান তিলক বর্মার। ওপেনার অভিষেক শর্মা ৮ বলে ১৭ রান করেন। তিনে নেমে অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। হার্দিক পাণ্ডিয়া ২৩ বলে ২০, জিতেশ শর্মা ১৭ বলে ২৭, শিবম দুবে ২ বলে ১, অর্শদীপ সিং ৩ বলে ৪ ও বরুণ চক্রবর্তী ২ বলে শূন্য রান করেছেন।
১৯তম ওভারের প্রথম, চতুর্থ ও ষষ্ঠ বলে তিন উইকেট নেন অটনিয়েল বার্টম্যান। তিনি ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে দখল করলেন চার উইকেট। মার্কো জানসেন ৪ ওভারে ২৫, লুঙ্গি এনগিডি ৩.১ ওভারে ২৬ ও লুথো সিপামলা ৪ ওভারে ৪৬ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার ধরমশালায়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications