Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি-টোয়েন্টি বিশ্বকাপে কাপ না এলেও শীর্ষে বাবর আজম-ই, এক নজরে দেখে নিন কে কোথায়

টি২০ বিশ্বকাপে কাপ না এলেও শীর্ষে বাবর আজম-ই, এক নজরে দেখে নিন কে কোথায়

১৪ নভেম্বরই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডকে দুরমুশ করে সেরার শিরোপা পেয়েছে অস্ট্রেলিয়া। তবে এই সদ্যসমাপ্ত বিশ্বকাপে বেশ কিছু এমন খেলোয়াড় আছেন যাঁরা নিজের পার্ফমেন্সে মন জয় করে নিয়েছেন ভক্তদের৷

বাবর আজম অধিনায়ক, টি২০ বিশ্বকাপের সেরা দলে নেই কোনও ভারতীয়

ব্যাটিং :

ব্যাটসম্যানদের কথা বলতে শুরু করলে প্রথমেই নাম আসবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। পাকিস্তান ব্যাটিং লাইনআপের বিশ্বস্ত সেনাপতি ছিলেন তিনি। ছ'টি ম্যাচে ১২৬ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছেন তিনি। বাবরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার৷ অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার ৭ ম্যাচে করেছেন ২৮৯ রান। তৃতীয় স্থানে রয়েছেন আরও এক পাকিস্তানি।বাবরের ওপেনিং সঙ্গী মহম্মদ রিজওয়ান ছ'ম্যাচে ২৮১ রান করেছেন। চতুর্থ স্থানেই রয়েছেন ইংল্যান্ডের ওপেনার জস বাটলার। ছ'ম্যাচে ২৬৯ রান রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চম স্থানে আছেন শ্রীলঙ্কান ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ চরিথ আসালঙ্কা৷ পাঁচ ম্যাচে ২৩১ রান করেছেন তিনি।

বোলিং:

বোলিংয়ের মাধ্যমে এবছরের আসর জমিয়েছেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানেন্দু হাসরঙ্গা। মাত্র পাঁচ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম জাম্পা। ৭ ম্যাচে ১৩ উইকেট আছে তাঁর ঝুলিতে। কিউই তারকা ট্রেন্ট বোল্ট পিছিয়ে নেই। তিনিও ৭ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। ৫ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন তিনি। অজি পেসার জস হেজেলউডও রয়েছেন এই তালিকায়। ৭ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি ম্যাচের মধ্যে ষোলটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। এদিন সংবাদমাধ্যমে অজি অধিনায়ক বলেন, বিশ্বকাপ জিততে হলে প্রথমে ব্যাট করেও ম্যাচ জেতার কৌশল আয়ত্ত করতে হবে৷ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে আমি টস হারতেই চেয়েছিলাম৷ প্রথমে ব্যাট করে বড় রান করতে চেয়েছিলাম ওরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে৷ এটা এমন একটা ম্যাচ যেখানে কেউই চাইবে না আগে ব্যাট করার রিস্ক নিতে৷ কিন্তু টস জিতে ভালো সুযোগ পেলে ছেড়েও দেবে না। বিশ্বকাপ ফাইনালের ক্ষেত্রেও তাই৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+