Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চেন্নাই সুপার কিংস কি আগামী আইপিএলে রেখে দেবে মহেন্দ্র সিং ধোনিকে? বড় ইঙ্গিত দিলেন শ্রীনিবাসন

গত মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সিএসকের ঘরে এসেছে চতুর্থ আইপিএল খেতাব। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। তবে যেহেতু আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম হতে চলেছে, ফলে চ্যাম্পিয়ন দলের অনেককেই ফের হলুদ জার্সিতে দেখতে পাওয়া যে যাবে না, সেটা নিশ্চিত।

চেন্নাই সুপার কিংস কি আগামী আইপিএলে রেখে দেবে ধোনিকে?

সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। এবারের আইপিএল শুরুর আগে থেকেই চেন্নাই সুপার কিংসের তরফে দাবি করা হচ্ছে, ধোনি আগামী মরশুমেও খেলবেন। কিন্তু সবচেয়ে আনপ্রেডিক্টেবল ধোনি কী করবেন, তা আগাম কাউকে টের পেতেও দেন না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাতেই সেই চমক দিয়েছেন ধোনি। এবার আইপিএলের শেষে অবশ্য তিনি বলেন, এখনও সিএসকে ছেড়ে যাইনি। তার কয়েক দিন আগে আবার ধোনি বলেছিলেন, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকি অবসর ঘোষণায় যেমন বিদায়ী ম্যাচটি মাঠে বসে সমর্থকরা দেখতে পারেননি, আইপিএলের ক্ষেত্রে তেমনটা হবে না। শেষ ম্যাচ চেন্নাইয়েই খেলবেন।

আগামী বছরের আইপিএলে নতুন দুটি দল যোগ হচ্ছে। ফলে কোন দল কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা এখনও স্পষ্ট নয়। ধোনি এবারের আইপিএল শেষ হওয়ার পর বলেন, চেন্নাই সুপার কিংসের স্বার্থ সুনিশ্চিত করেই কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা কথা পরিষ্কার, আগামী ১০ বছরের কথা ভেবে যে কোর টিম সিএসকে এবার তৈরি করবে ধোনি বা সিএসকে কর্তাদের কথায় সেই ইঙ্গিত মিলেছে।

কিন্তু চেন্নাই সুপার কিংসই প্রথম জানিয়ে দিয়েছে, ধোনিকে আগামী মরশুমের আইপিএলের জন্য ধরে রাখা হবে। সেই প্রতিশ্রুতি আরও পোক্ত হয়েছে ইন্ডিয়া সিমেন্টসের লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এন শ্রীনিবাসনের কথায়। তিনি বলেছেন, ধোনি সিএসকে, চেন্নাই ও তামিলনাড়ুর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন। ধোনিকে ছাড়া সিএসকে ভাবাই যায় না! উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিএসকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল শ্রীনির ইন্ডিয়া সিমেন্টসের হাতে। পরে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের হাতে মালিকানা হস্তান্তর হয়। চেন্নাই সুপার কিংসে তামিলনাড়ুর কোনও ক্রিকেটার না থাকা প্রসঙ্গে শ্রীনি বলেন, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা ১৩ জন ক্রিকেটার আইপিএল ও দেশের হয়ে খেলছেন। অনেক মানুষ টিএনপিএল দেখছেন। ফলে এই সংখ্যা আরও বাড়তেই পারে ভবিষ্যতে।

তিরুমালা তিরুপতি দেবস্থানমের ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রীনি আইপিএল ট্রফি ভেঙ্কটেশ্বর মন্দিরে রীতি মেনে পূজার্চনার মাধ্যমে গ্রহণ করে জানান, টি ২০ বিশ্বকাপে মেন্টরের দায়িত্ব পালন করে ধোনি চেন্নাইয়ে এলে ট্রফি জয়ের সেলিব্রেশন হবে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+