Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে নেই আয়োজক পাকিস্তানের প্রতিনিধি! হতাশ আক্রম-আখতারর
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সরকারিভাবে আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে শেষ আয়োজক দেশের ভুমিকা কতটুকু পালন করতে পারল পিসিবি সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কতগুলি ম্যাচ শুধু পাকিস্তানে হল। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল না কোনও পিসিবির প্রতিনিধিকে তা নিয়ে বিতর্ক তুঙ্গে।
কেন কোনও পিসিবির প্রতিনিধি ছিলেন না পুরস্কার বিতরণী অনুষ্ঠানে? এই বিষয়ে আসিসির মুখপাত্র জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে আসেননি। নীতি অনুসারে জন্য শুধুমাত্র কর্মকর্তাদের ডাকা যেতে পারে পুরস্কার বিতরণী মঞ্চে।তাই পিসিবির কোনও কর্মকর্তা উপলব্ধ ছিল না। পিসিবি আয়োজক ছিল, তাদের সেখানে থাকা উচিৎ ছিল।

পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, পিসিবির সিইও সুমাইর আহমেদ, যিনি টুর্নামেন্টের পরিচালকও ছিলেন, ফাইনাল ম্যাচের মাঠে উপস্থিত ছিলেন কিন্তু তাঁকে আমন্ত্রণ জানানো হয়নিপুরস্কার বিতরণী মঞ্চে। প্রতিবেদনে বলা হয়েছে যে পুরস্কার বিতরণী মঞ্চে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগের ত্রুটির কারণে পাক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্বের দায়িত্বের কারণে দুবাই যেতে পারেননি। তবে পিসিবির সিইওকে ফাইনাল এবং সমাপ্তিু অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে দুবাইতে পাঠানো হয়েছিল। বিসিসিআই সভাপতি থেকে সচিব প্রত্যেকেই মঞ্চেই উপস্থিত ছিলেন।
সরকারিভাবে টুর্নামেন্টের একক আয়োজক হলেও অনেক জটিলতার পর পাকিস্তান এবং দুবাইতে যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালই আয়োজন করতে পারল না কারণ ভারত ফাইনাল উঠায় খেতাব নির্ধারক ম্যাচ হল দুবাইতেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে নেই আয়োজক পাকিস্তানের প্রতিনিধি, হতাশ শোয়েব আখতার, তিনি বলেছেন, ভারতীয় দলকে অভিনন্দন। পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু পুরস্কার দেওয়ার সময় পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখতে পেলাম না। এটা আমি ভাবতেই পারছি না। পুরো বিষয়টা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজন করল। অথচ পিসিবির কাউকে দুবাইয়ে দেখা গেল না। খুব হতাশ লাগছে।
ওয়াসিম আক্রম বলেছেন, আমি যতদূর জানা, চেয়ারম্যান সাহেব (পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি) ভালো ছিলেন না। তাই যেতে পারেননি। কিন্তু সেখানে পিসিবির সিইও সুমাইর আহমেদ সৈয়দ এবং উসমান ওয়াহলা (পিসিবির আন্তর্জাতিক পরিচালক) ছিলেন। কিন্ত তাদেরকেও মঞ্চে ডাকা হল না।
নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নাামেন্ট খেলছে। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ এমনকি সেমি ও ফাইনালও দুবাইতে খেলেছে।
২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পর থেকেই পিসিবির আয়োজন এবং পাকিস্তানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উপর পাকিস্তানের ম্যাচে গ্যালারি বেশির ভাগ অংশ ফাঁকা থেকেছে। সব মিলিয়ে আয়োজনে একেবারে ব্যর্থ পিসিবি।












Click it and Unblock the Notifications