T20 World Cup: টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে জয় শ্রীলঙ্কার, পাকিস্তানকে টপকানোর লক্ষ্যে ভারত
T20 World Cup: টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ কাল ভারতীয় সময় ভোর ৬টা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা পরস্পরের মুখোমুখি হবে। এই দুই দেশই এই প্রথম টি২০ বিশ্বকাপ খেলবে।
এবারের টি২০ বিশ্বকাপ হচ্ছে ২০টি দেশকে নিয়ে। যা আগে হয়নি। ২০০৭ থেকে ২০২২ অবধি টি২০ বিশ্বকাপ খেলেছে মোট ২১টি দেশ।

টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার দখলে। শ্রীলঙ্কা টি২০ বিশ্বকাপে মোট ৫১টি ম্যাচ খেলেছে, জিতেছে ৩১টিতে, হার ১৯টিতে, টাই ১টি। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান টি২০ বিশ্বকাপে মোট ৪৭টি ম্যাচ খেলে ২৮টিতে জিতেছে, হার ১৮টিতে, টাই ১টি।
ভারত ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২২ অবধি ভারতীয় দল টি২০ বিশ্বকাপে খেলেছে ৪৪টি ম্যাচ, জয় ২৭টিতে, হার ১৫টিতে। একটি টাই, ২০০৭ সালে ম্যাচ টাই হওয়ায় বোল আউটে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ১টি ম্যাচ পরিত্যক্ত।
ফলে চলতি টি২০ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জয়ের নিরিখে পিছনে ফেলার লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা। ২০২১ সলের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলে জিতেছে ২৫টিতে, হার ১৫টিতে। ২০১০ ও ২০২২-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তারা এবং দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বকাপে জিতেছে ২৪টি করে ম্যাচ যথাক্রমে ৪৪ ও ৪০টি ম্যাচ খেলে।
নিউজিল্যান্ড টি২০ বিশ্বকাপে ৪২টি ম্যাচ খেলে ২৩টিতে জিতেছে, হার ১৭টিতে, টাই ম্যাচ ২টি। ২০১২ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ খেতাবজয়ী ওয়েস্ট ইন্ডিজ ৩৯টি ম্যাচ খেলে জিতেছে ১৯টিতে, হার ১৮টিতে, ১টি টাই, ১টি ম্যাচ পরিত্যক্ত।
এ ছাড়া টি২০ বিশ্বকাপে আফগানিস্তান ৭টি, বাংলাদেশ ৯টি, হংকং ১টি, আয়ারল্যান্ড ৭টি, নামিবিয়া ৪টি, নেপাল ২টি, নেদারল্যান্ডস ৯টি, ওমান ২টি, স্কটল্যান্ড ৫টি, সংযুক্ত আরব আমিরশাহী ১টি ও জিম্বাবোয়ে ৮টি ম্যাচ জিতেছে। কেনিয়া ও পাপুয়া নিউ গিনি টি২০ বিশ্বকাপে একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি।












Click it and Unblock the Notifications