T20 World Cup: অনুশীলনে ফের চোট! পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে খেলতে পারবেন রোহিত শর্মা?
রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচ। নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারতীয় দল। তবে এই ম্যাচে খেলতে নামার আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে উদ্বেগ কিছুতেই কাটছে না, বরং ম্যাচের আগে তা আরও বৃদ্ধি পেয়েছে।
গত বুধবার আয়ারল্যান্ড ম্যাচে ব্যাট করার সময় চোট পান রোহিত। এরপর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছিল, আদৌ পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ খেলতে পারবেন তো রোহিত শর্মা? যদিও হিটম্যানের খেলা নিয়ে কোনও সংশয় ছিল না।। কিন্তু ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফের রোহিত নিয়ে প্রশ্নচিহৃ দেখা দিয়েছে।

রোহিতের ইনজুরির আপডেটের বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তিনি একান্তই খেলতে না পারলে, সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন, যশস্বী জয়সওয়াল সম্ভবত তার জায়গায় ওপেনিং করতে আসবেন।
আয়ারল্যান্ড ম্যাচে ১০ ওভরে হাফসেঞ্চুরি করার পর আচমকা রিটায়ার্ড হার্ট হয়ে যান রোহিত শর্মা। আসলে চোট লেগেছিল নবম ওভারেই। পেস বোলার জস লিটলের একটি শর্ট পিচ ডেলিভারি পুল করতে গিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু, ব্যর্থ হলেন তিনি। বলটা সোজা তাঁর ডান কাঁধে আঘাত করে। তারপর ফিল্ডারের কাছে তা চলে যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে সুপার ৮-এর সমীকরণ নির্ধারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। কানাডা ও পাকিস্তানের বিপক্ষে জিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরের রাউন্ডে যাওয়ার জন্য ফেভারিট দেখাচ্ছে। এই ম্যাচ জিতে ভারত চাইবে পরের রাউন্ডের রাস্তা অনেকটাই পরিস্কার করে নিতে।পাকিস্তান হারলে তাদের অঙ্ক খুবই কঠিন হয়ে যাবে।
চলতি টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে বড় অঘটনটা ঘটিয়েছে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সুপার ওভারের ম্যাচে তারা হারিয়েছে শক্তিশালী পাকিস্তানকে।টি২০ বিশ্বকাপের আগের আট আসরে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি জয়ের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications