T20 World Cup: বিশ্বকাপে নেতৃত্ব প্রদান কতটা কঠিন? টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কত্বের মন্ত্র জানালেন রোহিত
আগামী কয়েকদিন পরই শুরু টি২০ বিশ্বকাপ। ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ - বারবার ফাইনালে উঠে হারতে হয়েছে। ১১ বছর পর আবার দেশকে আইসিসি ট্রফি জেতানোর চ্যালেঞ্জ রোহিত শর্মার সামনে। বুধবার প্রথম দিনের অনুশীলনের পরই অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন রোহিত।
ভারতের মতো ক্রিকেট পাগল দেশের অধিনায়ত্বের দায়িত্ব সব সময়ই চ্যালেঞ্জের। বিশেষ করে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের ক্ষেত্রে। ভারতীয় দল সব সময়ই তারকা খচিত। ফলে সবাইকে নিয়ে একসঙ্গে তালমিল রেখে চলাটাই ক্যাপ্টের বড় দায়িত্ব। টুর্নামেন্ট শুরুর আগেই সেই কথাই জানালেন রোহিত।

রোহিত আরও উল্লেখ করেছেন, 'প্রত্যেক ক্রিকেটারই গুরুত্ব চাইবেন।যখন প্রথম অধিনায়ক হই তখন আমি শিখেছিলাম যে প্রত্যেক ক্রিকেটার দলে সমান গুরুত্ব চাইবে। অধিনায়কদের কাজ তাদের অনুভব করানো যে তাঁরা সবাই দলের গুরুত্বপূর্ণ অংশ। যখন কোনও ক্রিকেটার তাঁর সমস্যা নিয়ে আসেন তখন অধিনায়ককে সেটা মন দিয়েই শুনতে হয়। আমি বিশ্বাস করি যে আমাকে শুধু অধিনায়ক হিসেবে প্রস্তুতি নিলেই হবে না ক্রিকেটার হিসাবেও প্রস্তুতি নিতে হবে।'
১১ বছর আইসিসি ট্রফি জেতেনি ভারত। তাই আসন্ন টি২০ বিশ্বকাপ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। গ্রুপ লিগে তাদের লড়াই পাকিস্তান, আমেরিকা, কানাডা ও আয়াল্যান্ডের বিরুদ্ধে। ভারত পাক ম্যাচই এ গ্রুপের প্রধান আর্কষণ.
২০০৭ থকে ২০২২ পর্যন্ত মোট ৮টি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত। টি২০ বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের দু'জন মাত্র ক্রিকেটার ৮টি বিশ্বকাপেই অংশ নিয়েছেন। একজন হলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৫ জুন ভারত তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে।ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। সেটা বাংলাদেশের বিপক্ষে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications