Ind vs Afg: রোহিত-বিরাটের ব্যর্থতা ঢাকল সূর্য, হার্দিক ও পন্থের ব্যাট, আফগানিস্তানকে ১৮২-র টার্গেট দিল ভারত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আফগানিস্তানের সামনে ১৮২ রানের টার্গেট দিল ভারত।
সূর্যকুমার যাদব দুরন্ত অর্ধশতরান পেলেন। গুরুত্বপূর্ণ অবদান রাখলেন ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া। ঝোড়ো ইনিংস খেললেন অক্ষর প্যাটেল। রশিদ খান ও ফজলহক ফারুকি নিলেন তিনটি করে উইকেট।

উইকেটে প্রথমদিকে বল থমকে আসছিল। ফলে ভারত ঝড়ের গতিতে রান তুলতে পারছিল না। ২.৫ ওভারে ১১ রানে ভাঙে ওপেনিং জুটি। রোহিত শর্মা ১৩ বলে ৮ রান করে ফজলহক ফারুকির শিকার। সপ্তম ওভারে ৫৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট।
ঋষভ পন্থ ১১ বলে ২০ রান করে রশিদ খানের বলে লেগ বিফোর হন। তার আগে অবশ্য ব্যক্তিগত ১৫ রানের মাথায় জীবন পেয়েছিলেন। মহম্মদ নবির বলে সহজ ক্যাচ ফস্কান নবীন উল হক। ৮.৩ ওভারে সাধারণ মানের শট খেলে কার্যত ক্যাচ প্র্যাকটিস করান বিরাট কোহলি।
বিরাট আউট হন দলের ৬২ রানের মাথায়। রশিদ খানের বলে কভার অঞ্চল দিয়ে বড় শট খেলার লোভ সামলাতে না পেরে ক্যাচ দেন নবির হাতে। ২৪ বলে করেন ২৪, এই ইনিংসে একটিই ছয় মারেন নবীন উল হকের বলে। টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে ফের দ্বিতীয় স্থানে কোহলি (৪,০৬৬), রোহিত তৃতীয় স্থানে (৪,০৫০)।
শিবম দুবে হতাশ করলেন। ৭ বলে ১০ রান করে তিনি আউট হন। ভারতের চতুর্থ উইকেট পড়ে ১০.৫ ওভারে ৯০ রানে। এরপর ঝোড়ো ৬০ রান যোগ করেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। তিনি ২৮ বলে ৫৩ রান করে ফজলহক ফারুকির দ্বিতীয় শিকার। পাঁচটি চার ও তিনটি ছয় মেরেছেন।
হার্দিক পাণ্ডিয়া তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩২ রান করে নবীন উল হকের শিকার। ১৮তম ওভারের শেষ বলে তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৯। ১৮.৪ ওভারে ১৬৫ রানে পড়ে সপ্তম উইকেট। রবীন্দ্র জাদেজা ৫ বলে ৭ রানে ফজলহক ফারুকির তৃতীয় শিকার।
ভারত ৬ ওভারে তুলেছিল ১ উইকেটে ৪৭। ১০ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৭৯। ১২.২ ওভারে হয় ১০০। ১৬.৫ ওভারে দেড়শোয় পৌঁছয় মেন ইন ব্লু। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তুলল ১৮১। অক্ষর প্যাটেল ৬ বলে ১২ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং।
চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী ফারুকি ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিলেন তিন উইকেট। রশিদ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। বিরাট, পন্থ ও দুবের উইকেট নেন তিনি। নবীন উল হক ১ উইকেট পেলেও ৪ ওভারে ৪০ রান দেন। মহম্মদ নবি ৩ ওভারে ২৪, নূর আহমেদ ৩ ওভারে ৩০ ও আজমাতুল্লাহ ওমরজাই ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেট পাননি।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications