Rohit Sharma: বিরাটের পথেই রোহিত, টি২০ বিশ্বকাপ জিতেই অবসর ঘোষণা

Rohit Sharma: টি২০ বিশ্বকাপ জয়ের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে শেষ হলো বর্ণময় বেশ কিছু অধ্যায়। বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনাল ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ ছিল।

এ ছাড়া বিরাট কোহলির পর রোহিত শর্মাও জানিয়ে দিলেন, টি২০ আন্তর্জাতিকে আর খেলবেন না। টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড দখলে নিয়েই থামলেন হিটম্যান।

Rohit Sharma

রোহিত ফাইনালের পর প্রেস কনফারেন্সে বলেন, এটা আমার শেষ টি২০ আন্তর্জাতিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার এর চেয়ে ভালো মুহূর্ত হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই ফরম্যাট দিয়েই দেশের হয়ে আমার খেলা শুরু (২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে)। আমি কাপ জিততে চেয়েছিলাম, সেটা হয়েছে বলে ভালো লাগছে।

রোহিতের কথায়, এই কাপ জিততে মরিয়া ছিলাম। কতটা তা ভাষায় প্রকাশ করতে পারছি না। ফলে এখনকার সময়টা আমার কাছে খুবই আবেগঘন। জীবনে এই খেতাবটা জিততে বদ্ধপরিকর ছিলাম। সেই সীমারেখা পার করতে পেরে খুবই খুশি।

রোহিত ভারতের একমাত্র ক্রিকেটার যিনি দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০০৭ সালে সাধারণ ক্রিকেটার হিসেবে, আর এবার অধিনায়ক হিসেবে। ১৫৯টি টি২০ আন্তর্জাতিকে ৪২৩১ রান করেছেন, যা বিশ্বরেকর্ড। চলতি টি২০ বিশ্বকাপেই প্রথমে বিরাট কোহলি ও পরে বাবর আজমকে টপকে সেই বিশ্বরেকর্ডের দখল নেন। টি২০ আন্তর্জাতিকে ৫টি শতরান রয়েছে হিটম্যানের, যে রেকর্ড স্পর্শ করেন গ্লেন ম্যাক্সওয়েল।

রোহিত ও বিরাটের টি২০ আন্তর্জাতিক থেকে অবসর অবশ্য অপ্রত্যাশিত নয়। ২০২২ সালে ভারত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে যাওয়ার পর তাঁরা ২০২৩ সালে টি২০ আন্তর্জাতিক খেলেননি। নির্বাচকদের সঙ্গে কথা বলার পর বিরাট ও রোহিত দুজনেই চলতি বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেন।

এবারের টি২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত শেষ করলেন দ্বিতীয় স্থানে থেকে। ১৫৬.৭০ গড়ে ২৫৭ রান করে থাকলেন রহমানুল্লাহ গুরবাজের পরেই। ভারতের হয়ে ওপেন করতে নেমে নিঃস্বার্থভাবে ঝোড়ো ইনিংস খেলায় মনোযোগী ছিলেন রোহিত। আমেরিকায় পিচ ও পরিবেশ ব্যাটিং সহায়ক ছিল না। তা সত্ত্বেও রোহিতের স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। সুপার এইটে অস্ট্রেলিয়া ও সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে ভারতকে ফাইনালে তোলার ক্ষেত্রেও অবদান রাখেন রোহিত। প্রশংসা আদায় করে নিয়েছেন অসাধারণ অধিনায়কত্বের জন্যেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+