Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে প্রবল বৃষ্টির পূর্বাভাস, খেলা না হ‌লে কতটা বদলে যাবে সমীকরণ?

টি২০ বিশ্বকাপে জমজমাট সুপার ৮ পর্ব। গ্রুপ বি থেকে দুটি দ‌ল(দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড)সেমিফাইনা‌লের স্থান নিশ্চিত করে ফেলেছে। এবার ফোকাসে গ্রুপ এ-র লড়াই। ভারত প্রথম দুই ম্যাচ জিতে সেমির দুয়ারে রয়েছে। সুযোগ রয়েছে বাকি দলেরও। তবে এই গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। কিন্তু মেগা এই ম্যাচ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। সৌজন্যে বৃষ্টির ভ্রুকুটি।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সুপার-৮ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বৃষ্টির হতে পারে ভিলেন। মাত্র একদিন আগে সেন্ট লুসিয়ায় প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া খারাপ এবং ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

T20 World Cup 2024

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ম্যাচের সময় বৃষ্টি হতে পারে ৫০ থেকে ৫৫ শতাংশ। সকাল ১০টা থেকে আগামী ৩ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেন্ট লুসিয়ায় ম্যাচ ভেস্তে গেলে ভারতের কোনও ক্ষতি নেই। কারণ, পয়েন্ট ভাগ হবে। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। অস্ট্রেলিয়ার জন্য বাড়তি চাপ তৈরি হবে।

ভারতের কাছে হেরে গেলে অস্ট্রেলিয়া আদৌ সেমিফাইনালে যেতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন৷ আফগানিস্তানের বিপক্ষে হারের পর তাদের সেমিফাইনালে যাওয়ার পথ বিস্তর কঠিন। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উপর বৃষ্টির ছায়াতে বেশে চিন্তায় অজি শিবির৷ কারণ এই ম্যাচ না হলে সব থেকে বেশি বিপদে পড়বে অজিরাই।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই ম্যাচ বাতিলের কারণে অজি দল সর্বোচ্চ মাত্র ৩ পয়েন্টে পৌঁছতে পারবে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার পথ সম্পূর্ণ খোলা থাকবে। কারণ তাদের চার পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে।
আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদি দলটি সেই ম্যাচটি জিততে পারে এবং দুই পয়েন্ট পেতে পারে, তেমনটা হলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান।

ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ ১ থেকে সব দলই দু'টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ভারতীয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট ২.৪২৫। অস্ট্রেলিয়ার কাছে বিশাল কোনও ব্যবধানে না হারলে ভারত শীর্ষেই থাকবে।

নেট রানরেটে অস্ট্রেলিয়া (+০.২২৩) এখন অনেকটাই এগিয়ে আফগানদের (-০.৬৫০) থেকে। তবে গ্রুপ থেকে শীর্ষস্থান অর্জন করে সেমিতে পৌঁছনোর জন্য ভারতকে বড়সড় ব্যবধানে হারাতে হবে অজিদের। বৃষ্টিতে ভারতের সঙ্গে অজিদের খেলা ভেস্তে গেলে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+