Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: ভারত জিতলেই সেমিফাইনালে, টিকে থাকার লড়াই বাংলাদেশের! সম্ভাব্য একাদশ কেমন হবে?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতে চায় ভারত। আর তাহলেই ছিটকে যাবে বাংলাদেশ।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কাল ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু ভারত-বাংলাদেশ দ্বৈরথ।

T20 World Cup 2024

টি২০ আন্তর্জাতিকে ভারত ও বাংলাদেশ ১৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১২টিতে। একটিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। যদিও টি২০ বিশ্বকাপে ভারত চারবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতেছে সব ম্যাচেই। কালকের ম্যাচেও রোহিত শর্মারাই ফেভারিট।

রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি চলতি টি২০ বিশ্বকাপে জ্বলে ওঠেনি। ভারত চাইবে অন্তত বিরাট কোহলি যেন ফর্মে ফেরেন। শেষ ১০টি টি২০ আন্তর্জাতিকে ভারতের ওপেনিং জুটি ৫০-এর বেশি রান তুলতে পারেনি। বাংলাদেশ ম্যাচে সেই ধারা স্তব্ধ করতে চাইবে মেন ইন ব্লু।

শিবম দুবের উপরেও চাপ বাড়ছে। কেন না, যশস্বী জয়সওয়াল বা সঞ্জু স্যামসনকে রিজার্ভ বেঞ্চে রেখে তাঁকে খেলাচ্ছে ভারত। কিন্তু আইপিএলের ছন্দের ধারেকাছে নেই দুবে। কালকের ম্যাচে তিনি বাদ পড়তে পারেন। যদি খেলানো হয় সেটা হবে শিবমের অগ্নিপরীক্ষা।

বাংলাদেশের ওপেনিং জুটিতেও সমস্যা রয়েছে। চলতি টি২০ বিশ্বকাপে তানজিদ হাসানের সঙ্গে আলাদা আলাদা তিনজনকে ওপেন করতে পাঠানো হয়েছে। লিটন দাসও ছন্দে নেই। টি২০ বিশ্বকাপে ১৮ ইনিংসে তাঁর একটিই অর্ধশতরান, অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধেই।

চলতি বছর রোহিত শর্মা টি২০-তে ৯ বার বাঁহাতি পেসারদের বিরুদ্ধে আউট হয়েছেন। বাংলাদেশ রোহিতের উইকেট তুলতে তাকিয়ে থাকতেই পারে মুস্তাফিজুর রহমানের দিকে। যদিও টি২০-তে মুস্তাফিজের ৭২ বলে রোহিত ১২২ রান করেছেন, আউট হয়েছেন তিনবার।

শাকিব আল হাসান বা তাসকিন আহমেদ কখনও রোহিতকে আউট করতে পারেননি। শাকিব কাল একটি পেলে টি২০ বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০তম উইকেট দখল করবেন। টি২০ আন্তর্জাতিকে টিম সাউদির পর দেড়শো উইকেটের মাইলফলক ছুঁতে শাকিবের দরকার ২ উইকেট।

চলতি টি২০ বিশ্বকাপে তানজিম হাসান সাকিব ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। তিনি ৭৩টি বল করে তুলে নিয়েছেন ৮ উইকেট। ভারতীয় ব্যাটারদের তিনি সমস্যায় ফেলতে পারেন। ডু-অর-ডাই দ্বৈরথে সৌম্য সরকারকে ওপেনার হিসেবে ফেরানো হয় কিনা সেটাও দেখার।

নর্থ সাউন্ডে চলতি টি২০ বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের আগে প্রথম ইনিংসে গড় স্কোর ছিল ১০০-র নীচে। প্রথম ইনিংসে ৫ উইকেটে ১২২ তুলে জিতেছিল ইংল্যান্ড। চার ইনিংসে দেড়শোর উপর রান উঠেছে। তবে লো স্কোরিং ম্যাচ হলেও চিন্তিত নয় ভারত। সব ধরনের পরিস্থিতি মোকাবিলাতেই তৈরি রোহিত অ্যান্ড কোং।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে বা সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (উইকেটকিপার), লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+