Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: ইংল্যান্ডের জয় এখনও অধরা, দাপট দেখিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া! বাটলারদের চিন্তা কেন বাড়ল?

T20 World Cup 2024: লড়াইটা ছিল ২০২১ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২২ সালের টি২০ বিশ্বকাপজয়ীদের। সেই দ্বৈরথে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়াই। খেতাব দখলে রাখার লক্ষ্যে হোঁচট খেয়েই চলেছে ইংল্যান্ড।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এবার হার অস্ট্রেলিয়ার কাছে। ফলে গ্রুপ অব ডেথে না থাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চিন্তা কিন্তু বাড়ছেই।

T20 World Cup 2024

বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে টস জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে পাঁচ ওভারে ওঠে ৭০ রান। ডেভিড ওয়ার্নার করেন ১৬ বলে ৩৯। অপর ওপেনার ট্রাভিস হেড ১৮ বলে ৩৪ রান করে আউট হন ৫.৪ ওভারে দলের ৭৪ রানে।

অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেট হারিয়ে ২০১ রান। অধিনায়ক মিচেল মার্শ ২৫ বলে ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮, মার্কাস স্টইনিস ১৭ বলে ৩০, টিম ডেভিড ৮ বলে ১১ রান করেন। প্যাট কামিন্স গোল্ডে ডাক নিয়ে ফেরেন। ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড।

ক্রিস জর্ডন ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ২ উইকেট। মঈন আলি ২ ওভারে ১৮, জোফ্রা আর্চার ৪ ওভারে ২৮, আদিল রশিদ ৪ ওভারে ৪১ ও লিয়াম লিভিংস্টোন ২ ওভারে ১৫ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। উইল জ্যাকস দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে ২২ রান দেন। মার্ক উড ৩ ওভারে ৩২ রান খরচ করে উইকেট ফেলতে পারেননি।

জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটিও ঝোড়োগতিতে রান তুলতে থাকে। অষ্টম ওভারের প্রথম বলে ৭৩ রানে ভাঙে ওপেনিং জুটি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট ২৩ বলে ৩৭ রান করেন। ৯২ রানে দ্বিতীয়, ৯৬ রানে তৃতীয় ও ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।

অধিনায়ক জস বাটলার ২৮ বলে ৪২, উইল জ্যাকস ১০ বলে ১০ ও জনি বেয়ারস্টো ১৩ বলে ৭ রানে সাজঘরে ফেরেন। মঈন আলি ১৫ বলে ২৫ রান করে আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ৫ উইকেটে ১২৮।

লিয়াম লিভিংস্টোন ১২ বলে ১৫ রান করে আউট হন ১৮.৫ ওভারে দলের ১৫২ রানের মাথায়। ইংল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি। হ্যারি ব্রুক ১৬ বলে ২০ ও ক্রিস জর্ডন ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন।

প্যাট কামিন্স ২টি উইকেট দখল করেছেন ৪ ওভারে ২৩ রান খরচ করে। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন। তিনি দুই ওপেনারকে আউট করে ম্যাচে ফেরান অজিদের। জাম্পাই সে কারণে ম্যাচের সেরা হয়েছেন। জশ হ্যাজলউড ৪ ওভারে ২৮ ও মার্কাস স্টইনিস ৩ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন। মিচেল স্টার্ক ৩ ওভারে ৩৭ ও গ্লেন ম্য়াক্সওয়েল ২ ওভারে ২২ রান দিয়ে উইকেট পাননি।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২০২১ সালে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন অজিরা গ্রুপ বি-র শীর্ষে চলে গেল। ২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল স্কটল্যান্ড। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে নামিবিয়া। ইংল্যান্ড চারে, ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে। ওমান ২ ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকার একেবারে শেষে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+