দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারে পাকিস্তানে কেন হাহাকার? বিরাটের ক্যাচ মিসের মিমেও জোর কটাক্ষ

টি ২০ বিশ্বকাপে পারথে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় প্রার্থনা করছিল পাকিস্তান। কিন্তু প্রোটিয়াদের কাছে রোহিত শর্মারা পরাস্ত হতেই কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল বাবর আজমদের। দক্ষিণ আফ্রিকা-সহ নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেও পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা আর ভারতই গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠার ব্যাপারে এগিয়ে রয়েছে।

গ্রুপশীর্ষে দক্ষিণ আফ্রিকা

গ্রুপশীর্ষে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা পারথে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ ২-এর শীর্ষস্থান দখল করেছে। ৩ ম্য়াচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫, নেট রান রেট ২.৭৭২। ভারত ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, নেট রান রেট ০.৮৪৪। বাংলাদেশ রয়েছে তিনে, ৩ ম্যাচে শাকিব আল হাসানদের দখলে রয়েছে ৪ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ১.৫৩৩। জিম্বাবোয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে চারে, নেট রান রেট মাইনাস (-) ০.০৫০। পাকিস্তানের ঝুলিতে ৩ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট ০.৭৬৫। নেদারল্যান্ডস ৩ ম্যাচে একটিতেও জেতেনি, ডাচদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে।

দক্ষিণ আফ্রিকা এক পা বাড়াল সেমিফাইনালের দিকে

দক্ষিণ আফ্রিকা এক পা বাড়াল সেমিফাইনালের দিকে

দক্ষিণ আফ্রিকা ৩ নভেম্বর সিডনিতে খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। প্রোটিয়াদের শেষ ম্যাচ ৬ নভেম্বর অ্যাডিলেডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ফলে দুটি ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা গ্রুপশীর্ষে থেকেই যেতে পারবে সেমিফাইনালে। পাকিস্তানের কাছে যদি প্রোটিয়ারা হেরেও যায় তাহলেও তেম্বা বাভুমার দল শেষ চারের টিকিট কাটবে নেদারল্যান্ডসকে হারালেই। এমনকী বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে গেলেও তাদের ঝুলিতে থাকবে ৬ পয়েন্ট। নেট রান রেটের নিরিখেও তাই দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে।

দ্বিতীয় স্থানে ভারত

দ্বিতীয় স্থানে ভারত

ভারতও রয়েছে সুবিধাজনক জায়গায়। রোহিত শর্মার দলের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। অ্যাডিলেডে বুধবার রয়েছে এই গুরুত্বপূর্ণ ম্য়াচটি। আজ দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় কোনওভাবেই বাকি দুটি ম্য়াচ হারা চলবে না বিশ্বের ১ নম্বর টি ২০ দলকে। ভারত-বাংলাদেশ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গেল। ৬ নভেম্বর ভারত সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্য়াচটি খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। অঘটন না ঘটলে এই ম্যাচ থেকে রোহিতদের ২ পয়েন্ট পাওয়া নিশ্চিত। ভারত যদি দুটি ম্যাচ জেতে এবং দক্ষিণ আফ্রিকা একটিতে হেরে যায় তাহলে রোহিতরা গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারবেন।

লড়াইয়ে বাংলাদেশ

লড়াইয়ে বাংলাদেশ

বাংলাদেশের খেলা বাকি ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ যদি এই দুটি ম্যাচে জয়লাভ করে তাহলে শাকিবরা শেষ চারে চলে যেতেই পারেন। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৮। এমনকী একটি ম্যাচ জিতলেও আশা থাকবে। তবে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। যদিও ডাচদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এবং জিম্বাবোয়ের কাছে ভারতের পরাজয়ের সম্ভাবনা ক্ষীণতম বললেও ভুল হবে না।

অঘটন ভরসা জিম্বাবোয়ের

অঘটন ভরসা জিম্বাবোয়ের

জিম্বাবোয়ে যদি নিজেদের বাকি দুটি ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে সাত। পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবোয়ে। তাদের পরের ম্যাচ বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে জিম্বাবোয়ের পয়েন্ট হবে পাঁচ। ফলে শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে হারাতেই হবে। সেই সম্ভাবনাও দলগত শক্তি বা সাম্প্রতিক ফর্মের নিরিখে যে নেই সেটা বলাই যায়।

বিদায় নিশ্চিত পাকিস্তানের

বিদায় নিশ্চিত পাকিস্তানের

বাকি রইল পাকিস্তান। পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েও দেয় তাহলেও তাদের পয়েন্ট ছয়ের বেশি হবে না। ফলে আজ রোহিত শর্মারা হারতে কার্যত বিদায়ই নিল পাকিস্তান। কেন না, দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে যদি হেরেও যায় তাহলেও নেদারল্যান্ডসকে হারিয়ে সাত পয়েন্টে পৌঁছে যেতে পারবে। ক্রিকেটীয় যুক্তি বলে, ভারতও বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পাবেই। সেক্ষেত্রে ভারত পৌঁছে যাবে ৮ পয়েন্টে। তাই ভারতের হারে পাকিস্তানে হাহাকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+