সূর্যকুমার যাদব একা কুম্ভ রক্ষা করলেন! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থ ভারতের বাকি ব্যাটাররা

টি ২০ বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে বেরিয়ে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপের খামতি। পারথে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে রোহিত শর্মার দল। ব্যতিক্রম সূর্যকুমার যাদব। চলতি টি ২০ বিশ্বকাপে তিনি টানা দ্বিতীয় অর্ধশতরান পেলেন। অপটাস স্টেডিয়ামে এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বাধিক স্কোর খাড়া করে ভারতকেও লড়াইয়ে রাখলেন।

সূর্যকুমার যাদব একা কুম্ভ রক্ষা করলেন

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৩৩ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও স্বমহিমায় উজ্জ্বল সূর্যকুমার যাদব। তিনি করলেন ৪০ বলে ৬৮ রান। ভারত প্রথম ৬ ওভারে তোলে ২ উইকেটে ৩৩। ১০ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ৬০ রান। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে পড়ে ৩ উইকেট, মাঝের এই ওভারগুলিতে ভারত মোট ৬৮ রান তোলে। শেষ ৫ ওভারে অবশ্য ৪ উইকেট হারিয়ে ৩২ রানের বেশি তুলতে পারেনি মেন ইন ব্লু। ওপেনিং জুটিতে উঠেছিল ২৬ বলে ২৩ রান। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১১ বলে ১৫। ভারতীয় ইনিংসের সেরা পার্টনারশিপটি গড়েন সূর্যকুমার যাদব ও দীনেশ কার্তিক। ষষ্ঠ জুটিতে ওঠে ৪০ বলে ৫২ রান। সূর্য ও রবিচন্দ্রন অশ্বিন সপ্তম উইকেট জুটিতে ১৮ বলে ২৩ রান যোগ করেন।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বল করতে আসার পরই বেশি মারমুখী হন সূর্য। মহারাজের ৩ ওভারে ওঠে ২৮ রান, এইডেন মার্করাম ১ ওভারে ৫ রান দেন। সূর্যকুমার যাদব ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৬৮ রান করেন। যে চাপের পরিস্থিতিতে দায়িত্বশীল ও পজিটিভ ইনিংস সূর্য খেললেন তা অন্যতম সেরা টি ২০ ইনিংস বলে বর্ণনা করেছেন গৌতম গম্ভীর। সূর্যর এই ইনিংস না এলে ভারত ১০০ পার করতে পারতো না বলে মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

ভারতের বাকি ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। লোকেশ রাহুল ৯, রোহিত শর্মা ১৫, বিরাট কোহলি ১২, দীপক হুডা ০, হার্দিক পাণ্ডিয়া ২, দীনেশ কার্তিক ৬, রবিচন্দ্রন অশ্বিন ৭, মহম্মদ শামি ০ রানে আউট হন। ভুবনেশ্বর কুমার ৪ ও অর্শদীপ সিং ২ রানে অপরাজিত থাকেন। তাবরেজ শামসির পরিবর্তে দলে এসে ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪ উইকেট নেন লুঙ্গি এনগিডি। ওয়েন পার্নেল একটি মেডেন-সহ ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেট পাননি। আনরিখ নরকিয়া ৪ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+