সূর্য ও ঈশানের ব্যাটে ঝড়, নিউজিল্যান্ডকে উড়িয়ে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত
টি২০ বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে ভারত। আজ রায়পুরে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে ২৮ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল।
ঝোড়ো অর্ধশতরান করলেন সূর্যকুমার ও ঈশান কিষাণ। তবে ফের হতাশ করলেন সঞ্জু স্যামসন।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। আগের ম্যাচে আঙুলে চোট পাওয়া অক্ষর প্যাটেল এদিন খেলতে পারেননি। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়। ভারতের একাদশে তাই সুযোগ পান হর্ষিত রানা ও কুলদীপ যাদব। নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে।
অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। রাচিন রবীন্দ্র করেন ২৬ বলে ৪৪। ডেভন কনওয়ে ৯ বলে ১৯, টিম সেইফার্ট ১৩ বলে ২৪, গ্লেন ফিলিপস ১৩ বলে ১৯, ড্যারিল মিচেল ১১ বলে ১৮, মার্ক চ্যাপম্যান ১৩ বলে ১০ রান করেন। জ্যাক ফোকস ৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
কুলদীপ যাদব ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২৫, হর্ষিত রানা ১টি মেডেন-সহ ৩ ওভারে ৩৫, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৫ ও শিবম দুবে ১ ওভারে ৭ রান দিয়ে একটি করে উইকেট নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৫৩ ও অভিষেক শর্মা ১ ওভারে ১২ রান দিলেও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে ১৫.২ ওভারে তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। সঞ্জু ৫ বলে ৬ ও অভিষেক শর্মা ১ বলে ০ রানে আউট হন। ছয় রানেই এই দুটি উইকেট হারায় ভারত। এরপর ১২২ রানের পার্টনারশিপ গড়েন ঈশান কিষাণ ও অধিনায়ক সূর্যকুমার যাদব।
তিনে নেমে কিষাণ ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৭৬ রান করেন। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন সূর্য। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও ইশ সোধি পেয়েছেন একটি করে উইকেট। রবিবার গুয়াহাটিতে সিরিজ পকেটে পুরে ফেলার সুযোগ ভারতের সামনে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications