Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুদীপের অপরাজিত শতরান, হাফ সেঞ্চুরি অভিমন্যুর, রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

রঞ্জি ট্রফির ম্যাচে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৬ ওভারে ৪ উইকেটে ৩৪০ রান।

কামব্যাক ম্যাচে ওপেন করতে নেমে প্রথম শ্রেণির কেরিয়ারে চতুর্দশ শতরান হাঁকিয়ে ২২৬ বলে ১৪০ রানে অপরাজিত সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। সুমন্ত গুপ্ত ৪৫ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল সার্ভিসেস। বাংলার ওপেনিং জুটিতে ওঠে ২৪৭ বলে ১৫১ রান। প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি বাংলা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতির ঠিক আগে কিছুটা অসতর্কতার জন্য দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার অধিনায়ক ফেরেন ১৫২ বলে ৮১ রানে। মেরেছেন ৯টি চার ও ১টি ছয়। সুদীপ কুমার ঘরামি ২৫ বলে ৯ রান করেন।

শততম প্রথম শ্রেণির ম্যাচে অনুষ্টুপ মজুমদার ৩৩ বলে ২৭ রান করেন। শাহবাজ আহমেদ আউট হন ৩৮ বলে ৩৮ রানে। জয়ন্ত গয়াত, আদিত্য কুমার ও মোহিত আহলাওয়াত পেয়েছেন একটি করে উইকেট।

ইডেনে রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ড ম্যাচে সুদীপ আউট হয়েছিলেন শতরান থেকে ২ রান দূরে। আজ ঠিক করেছিলেন তেমন কিছু যাতে না হয় তা নিশ্চিত করতে। তবুও নব্বইয়ের ঘরে ঢুকে কিছুটা নার্ভাস লাগছিল। সুদীপ বলেন, দলের প্রয়োজনে এই শতরান নিঃসন্দেহে স্পেশ্যাল। কাল প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ। নতুন করে শুরু করতে হবে। যত বেশি রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য। উইকেট ভালো। বাউন্স আছে। সর্বোপরি দলের বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে পারবেন বলে আশাবাদী সুদীপ। এই ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট প্রাপ্তিই লক্ষ্য বাংলার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+