ENG vs SL: হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন, ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ বছর পর টেস্ট জিতল শ্রীলঙ্কা
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন শ্রীলঙ্কার, প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরল দ্বীপরাষ্ট্রের দল। ১০ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জিতল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে।
ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩২৫ রান। ওলি পোপ ১৫৪ ও বেন ডাকেট ৮৬ রান করেন। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৩ রানে। পাথুম নিশঙ্কা ৬৪, ধনঞ্জয়া ডি'সিলভা ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয় মাত্র ১৫৬ রানে। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২১৯ রানের।

নিশঙ্কা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ রান করে। ১৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১২৩ বলে সাজানো ছিল তাঁর ইনিংস। ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের পাল্টা হিসেবে তাঁর অস্ত্রও ছিল আগ্রাসন। উইকেটের অন্য প্রান্তে ম্যাথিউস টেস্টের মতোই খেলেছেন । তাঁর কাজ ছিল নিশঙ্কাকে সঙ্গ দেওয়ার। ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।ম্যাঞ্চেস্টার ও লর্ডসে হারার পরে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
এই জয়ের ফলেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড়সড় লাফ দিল শ্রীলঙ্কা। তারা এক ঝটকায় টেনে নামাল ইংল্যান্ডকে। পাঁচ নম্বরে উঠে আসে শ্রীলঙ্কা। অর্থাৎ, দুই ধাপ উন্নতি করে তারা। ৭ ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহে রয়েছে ৪২.৮৬ গড়ে মোট ৩৬ পয়েন্ট। নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে। সাকুল্যে ৭৪ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়।
ইংল্যান্ডের মাটিতে শেষ কবে টেস্টে জয় পেয়েছিল শ্রীলঙ্কা? এরজন্য অবশ্যই পরিসংখ্যান ঘাঁটতে হবে । ১০ বছর সময় হিসেবে কম নয়। শ্রীলঙ্কা টেস্টে ইংল্যান্ডকে সর্বশেষ হারিয়েছে ২০১৪ সালে। হেডিংলিতে ১০০ রানে জিতেছিল শ্রীলঙ্কা।












Click it and Unblock the Notifications