IPL 2021: আইপিএলে দ্রুততম দিল্লি ক্যাপিটালসে দক্ষিণ আফ্রিকার পেসার! প্রথম ৮ বলের গতিবেগ জানেন?

চলতি আইপিএলে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদকে শেষ চারের দৌড় থেকে ছিটকে দিয়ে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং প্রথম থেকেই শক্তিশালী। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস জুটি যে গতিতে বল করছেন তা সানরাইজার্সকে শুধু বিপদেই ফেলেনি, চিন্তায় রাখছে বাকি দলগুলিকেও। এরই মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে জোরে বলটিও করেছেন এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া, Anrich Nortje)। প্রথম ১২টি বলের সাতটিই স্থান করে নেয় আইপিএলে সবচেয়ে জোরে বলের তালিকার প্রথম দশে।

আইপিএলে দ্রুততম

এই প্রোটিয়া পেসারের প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন ডেভিড ওয়ার্নার। সেটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিলোমিটার! প্রথম ওভারের ছটি বলের গতিবেগ ছিল যথাক্রমে ঘণ্টায় প্রায় ১৪৯, ১৪৬, ১৪৭, ১৫১, ১৫১ ও ১৪৭ কিলোমিটার। দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি আইপিএলের ইতিহাসের দ্রুততম। সেটির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫১. ৭১ কিলোমিটার। সংযুক্ত আরব আমিরশাহীর পিচেই যদি দক্ষিণ আফ্রিকার পেসার এত জোরে বোলিং করেন, তাহলে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার পিচে তিনি কতটা বিপজ্জনক হতে পারে সেটা সহজেই অনুমেয়। সবচেয়ে বড় কথা দুরন্ত গতির ধারাবাহিকতা বজায় রেখে এখন আইপিএলে দ্রুততম প্রথম আটটি বল করার কীর্তিও তাঁরই দখলে। গতকালের দ্বিতীয় ওভারে এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া)-র বলগুলির গতিবেগ ছিল ঘণ্টায় যথাক্রমে ১৪৯.২, ১৪৯.৯, ১৫১.৭, ১৪৬.৪, ১৪৭.৪ ও ১৪৮.৩ কিলোমিটার।

সেরা ৮

আইপিএলে সবচেয়ে বেশি গতিসম্পন্ন বলগুলির তালিকায় প্রথম দশের ৮টি এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া)-র, একটি তাঁরই দেশের তথা দিল্লি ক্যাপিটালসের সতীর্থ কাগিসো রাবাডার। আইপিএলের ইতিহাসে দ্রুততম বলের তালিকায় এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া, Anrich Nortje)-র যে আটটি বল রয়েছে সেগুলির গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৫১.৭১, ১৫১.৩৭, ১৫০.৮৩, ১৫০.২১, ১৪৯.৯৭, ১৪৯.২৯, ১৪৯.১৫ এবং ১৪৮.৭৬। প্রথম ২০-তে তাঁর আরও যে দ্রুতগতির বলগুলি রয়েছে সেগুলির গতিবেগ ঘণ্টায় যথাক্রমে ১৪৮.১০ (তালিকায় ১৪ নম্বরে), ১৪৭.৬৬ (তালিকায় ১৭ নম্বরে) ও ১৪৭.৫০ (তালিকায় ২০ নম্বরে)। আইপিএলে দ্রুততম বলের নিরিখে নবম স্থানে রয়েছে রাবাডার ঘণ্টায় ১৪৮.৭৩ কিলোমিটার বেগের ডেলিভারি। দশম স্থানে ক্রিস জর্ডন (১৪৮.৪৭ কিমি. প্রতি ঘণ্টায়)।

বিধ্বংসী ফর্মে

গতকালের ম্যাচে চার ওভার ১২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া)। প্রথম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে আউট করেন। ত্রয়োদশ ওভারে কেদার যাদব তাঁর বলে লেগ বিফোর। আইপিএলের দ্রুততম বোলারের কথায়, আইপিএলের প্রথমার্ধ খেলতে না পেরে হতাশ ছিলাম। উইকেটে ঘাস থাকায় কিছুটা সহায়তা পেয়েছি। আমাদের খুব বেশি কিছু করতেও হয়নি। সাধারণভাবেই বোলিং করেছি। যখন বল করি তখন কার উইকেট পাচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কখনও। দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি।

শোয়েবের চেয়ে ভালো!

আইপিএলে গতির নিরিখে দ্রুততম বলটি দেখে দক্ষিণ আফ্রিকার পেসারকে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের সঙ্গে তুলনা টেনে চর্চা চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। অনেকে নর্টজেকে শোয়েবের চেয়ে ভালো বোলারের আখ্যাও দিয়েছেন। সানরাইজার্স ম্যাচে কাগিসো রাবাডা ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। অধিনায়ক ঋষভ পন্থ বিশ্বের অন্যতম সেরা দুই জোরে বোলারের প্রশংসা করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনও বলেছেন, এই দুই পেসারের গতিই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিল। উল্লেখ্য, এই ছন্দ ধরে রাখতে পারলে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপেও প্রোটিয়া পেসাররা বিপক্ষের কপালে চিন্তার ভাঁজ নিশ্চিতভাবেই ফেলবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+