করোনা আতঙ্কের মাঝে কলকাতায় এসে পৌঁছল দক্ষিণ আফ্রিকা দল
করোনা আতঙ্কের মাঝে কলকাতায় এসে পৌঁছল দক্ষিণ আফ্রিকা দল
করোনা ভাইরাসের সংক্রমণের কবল থেকে বাঁচতে ইতিমধ্যেই ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বাতিল হয়েছে। ১৫ মার্চ ইডেনে সিরিজের তৃতীয় ম্যাচ ছিল। প্রাথমিকভাবে ফাঁকা স্টেডিয়ামে সেই ম্যাচ আয়োজন হবে সিদ্ধান্ত নেওয়া হলেও ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। যারপর ধর্মশালা থেকে অতিথি দক্ষিণ আফ্রিকা দল লখনউ পৌঁছছিল। করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই শেষ পর্যন্ত লখনউ থেকে সোমবার কলকাতায় এসে পৌঁছল দক্ষিণ আফ্রিকা দল।

ডি'ককদের দেশে ফেরার বিমান কবে
মঙ্গলবার কলকাতা থেকেই জোহানেসবার্গের বিমান ধরে দক্ষিণ আফ্রিকা ফিরবে কুন্টন ডি'কক অ্যান্ড কোম্পানি। পরবর্তী সময়ে সিরিজে দুই ম্যাচের জন্য নতুন সূচি তৈরি করে খেলা হবে। সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ খেলতে প্রোটিয়া দলকে পরবর্তী সময়ে ফের ভারত সফরে আসতে দেখা যাবে। উল্লেখ্য করোনা থেকে নিরাপদ থাকতে সিরিজ শুরুর আগেই প্রোটিয়া দল করমর্দন এড়িয়ে চলবে বলে আগে থেকেই জানিয়ে রেখেছিল।

স্থগিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজও
প্রসঙ্গত শুধুমাত্র ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজই নয় করোনার থাবা থেকে বাঁচতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজও স্থগিত হয়েছে। ফাঁকা স্টেডিয়ামে ওয়ার্নার-উইলিয়ামসনরা প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ করোনার প্রকোপের কারণে স্থগিত ঘোষণা করা হয়।

স্থগিত আইপিএল
অন্যদিকে আইপিএল টুর্নামেন্টও স্থগিত হয়েছে। বোর্ডের পক্ষ থেকে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জীবনের থেকে ক্রিকেট বড় নয়। ক্রিকেটফ্যানেদের নিরাপত্তার গুরুত্ব সবার উর্ধ্বে। সেকারণেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে তাঁদের বুঝিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট স্থগিত ঘোষিত হয়েছে।

আইপিএল কাটছাঁটের ভাবনা
করোনা প্রভাব কতটা নিয়ন্ত্রণে আসে সেই দিক বিবেচনা করে পরবর্তী সময়ে ১৬ এপ্রিল থেকে নতুন সূচি মেনে আইপিএল খেলা হবে বলে বোর্ড সূত্রে খবর। তবে আইপিএল হলে টুর্নামেন্টে সূচির বিস্তর পরিবর্তন ও টুর্নামেন্ট কাটছাঁটের ইঙ্গিত দিয়ে রেখেছেন সৌরভ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications