Sourav Ganguly: সৌরভকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে টক্কর দিতে জনসমক্ষে স্ক্রিনশট!

Sourav Ganguly: মোহনবাগান রত্ন পাওয়ার পর চলতি বছর ইস্টবেঙ্গলের ভারত গৌরব পুরস্কারও পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কপিল দেব, ঝুলন গোস্বামীর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে।

আজই মোহনবাগান ক্লাব তাঁবুতে কর্মসমিতির বৈঠকে স্থির হয় সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়টি। ভারত গৌরব পুরস্কারের ঘোষণায় দেরি করে ফেললেও লাল হলুদের হাতিয়ার স্ক্রিনশট।

Sourav Ganguly

ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা প্রেস বিবৃতিতে এদিন জানান, "১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মানে সম্মানিত হচ্ছেন আমাদের ঘরের ছেলে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।" এর সঙ্গে যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট।

সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে ক্লাবের কর্তা দেবব্রত (নীতু) সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে গত ২৩ জুন হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চেয়েছিলেন, মহারাজ ১ অগাস্ট শহরে থাকবেন কিনা। সেই মোতাবেক প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি নেওয়া হবে। সৌরভ সেই মেসেজ পাওয়ার আধ ঘণ্টার মধ্যে জানান, ওইদিন তিনি থাকবেন।

প্রশ্ন হলো, এভাবে ব্যক্তিগত মেসেজ কেন প্রেস বিবৃতিতে দেওয়া হলো। মনে করা হচ্ছে, এর বড় কারণ মোহনবাগান ক্লাবের আজকের প্রেস কনফারেন্স। আজ সবুজ মেরুন তাঁবুতে কর্মসমিতির বৈঠকে ঠিক হয়, ২৯ জুলাই সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়টি।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, সৌরভ আমাদের ক্লাবে ৯ বছর খেলেছেন। সেখান থেকে ভারতীয় দলের তারকা হয়েছেন। এখন তিনি কিংবদন্তি। তিনি ভারতের রত্ন। ফলে তাঁকে মোহনবাগান রত্ন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে আজকের বৈঠকে বেশি সময় লাগেনি।

এর কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গলের প্রেস রিলিজ। আর তাতেই সৌরভ ও দেবব্রত সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। অর্থাৎ, ইস্টবেঙ্গল বোঝাতে চাইছে সৌরভকে সম্মানিত করার প্ল্যান তাদেরই আগে ছিল। যদিও মোহনবাগানের অনুষ্ঠানের পরেই হবে ইস্টবেঙ্গলের অনুষ্ঠান।

ফলে সৌরভের হাতে আগে মোহনবাগান রত্নই উঠবে। পরে পাবেন ভারত গৌরব সম্মান। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ভারত গৌরব সম্মান প্রদান করছে ইস্টবেঙ্গল। ২০১১ সালে লেসলি ক্লডিয়াস, ২০১২ সালে আহমেদ খান, ২০১৩ সালে অরুণ ঘোষ, ২০১৪ সালে বাচেন্দ্রি পাল ও ২০১৫ সালে মহম্মদ হাবিব এই সম্মানে ভূষিত হন।

২০১৬ সালে মিলখা সিং, ২০১৭ সালে ধনরাজ পিল্লাই, ২০১৮ সালে গুরবক্স সিং ও ২০১৯ সালে কপিল দেবকে এই সম্মান প্রদান করে ইস্টবেঙ্গল ক্লাব। সেবার সৌরভও ছিলেন মঞ্চে। ২০২০ ও ২০২১ সালে এই পুরস্কার প্রদান হয়নি করোনা পরিস্থিতিতে। ২০২২ সালে ঝুলন গোস্বামী ও লিয়েন্ডার পেজ এই সম্মান পান। ২০২৩ সালে এই সম্মান প্রদান করা হয় রতন টাটাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+