Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar's birthday: সচিনের জন্মদিনে স্মৃতির সরণিতে সৌরভ, শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টার

আজ দেশজুড়ে সচিন পার্বন। জীবনের ২২ গজে ৫১ পূর্ণ করলেন সচিন রমেশ তেন্ডুলকর। সচিন শুধু নাম নয় একটা আবেগ, সচিন মানে একটা মন্ত্র, সচিন মানে ভারতবাসীর সর্বকালের সেরা ক্রিকেট আইকন।বুধবার সকাল সচিন বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ। ক্যালেন্ডারের পাতায় ২৪ এপ্রিল আসতেই সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসলেন মাস্টার ব্লাস্টার।

প্রিয় সচিনের জন্মদিনে পুরানো দিনের স্মৃতি রোমন্থন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিনের ৫১তম জন্মদিনে দাদার শুভেচ্ছা বার্তায় ইয়ে দোস্তির সুর। সচিনের সঙ্গে তাঁর একাধিক ছবির কোলাজ করে তুলে ধরেছেন মহারাজ। সঙ্গে শোলে সিনেমার বিখ্যাত গান ইয়ে দোস্তি।

Sachin Tendulkar

ভারতীয় ক্রিকেট টিমে সচিন-সৌরভের ওপেনিং জুটি এক রূপকথার জন্ম দিয়ে ছিল। দুজনের খেলা ছাড়ার পরও এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সচিন সৌরভের জুটির সেই প্রসঙ্গ। কত ম্যাচ, কত রান, কত রেকর্ড করেছেন এই দুই ব্যাটসম্যান।

বিসিসিআইয়ের শুভেচ্ছায় বার্তায় শুধুই পরিসংখ্যা‌ন।ম্যাচ, রান, উইকেট সব কিছুতেই রেকর্ড গড়েছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই পরিসংখ্যানই তুলে ধরে মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বোর্ড।

এখনও তিনি অবসরের পর মুম্বইয়ের আইপিএল দলের সঙ্গে যুক্ত রয়েছেন।মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'হ্যাপি সচিন তেন্ডুলকর ডে, আমাদের মেন্টর আজ ৫১ বছরে পদার্পণ করলেন।' সচিনের জন্মদিন উপলক্ষ্যে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে।
আজ তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও।

সচিনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরাও এবং তেন্ডুলকারকে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রশংসা করেছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্রিকেটার, সুরেশ রায়না এবং যুবরাজ সিং, যারা তেন্ডুলকারের অধীনে তাদের কেরিয়ার শুরু করেছিলেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

জয় শাহ লিখেছেন, সচিন আজ ৫১ বছর বয়সী! তিনি ব্যাট হাতে তার বীরত্ব এবং মাঠে এবং মাঠের বাইরে চরিত্রের নিষ্কলঙ্ক প্রদর্শনের মাধ্যমে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। মাস্টার ব্লাস্টারের জন্য আন্তরিক শুভেচ্ছা!

সুরেশ রায়না লিখেছেন, আপনার কিংবদন্তি কেরিয়ার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং মাঠের বাইরে এবং মাঠের বাইরে আপনার অনুগ্রহ বারটি সেট করে চলেছে। আপনার স্বাস্থ্য, সুখ, এবং আপনার কভার ড্রাইভের মতো দুর্দান্ত একটি বছর কামনা করছি!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+