Sourav On Virat: সৌরভের দরাজ সার্টিফিকেট কোহলিকে, জানালেন বিরাট সিদ্ধান্তের নেপথ্য কারণ
অক্টোবরে শুরু টি ২০ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেটে আসতে চলেছে বড় রদবদল। হেড কোচ রবি শাস্ত্রী সরে যাচ্ছেন। টি ২০ বিশ্বকাপের পর টি ২০ অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। ২০২২ ও ২০২৩ সালের বিশ্বকাপের কথা ভেবে ভারতীয় দল যে নতুন রূপরেখা স্থির করতে চলেছে তারই অঙ্গ হিসেবেই বিরাটের যে বড় সিদ্ধান্ত তা স্পষ্ট হতে শুরু করেছে। ২০১৭ সালের পর ফের ভারতীয় ক্রিকেটে ফিরছে স্প্লিট ক্যাপ্টেন্সি।
সৌরভের কথায়
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর বিবৃতিতে তা পরিষ্কার হয়েছে। ভারতীয় টি ২০ দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের তরফে পাঠানো বিবৃতিতে বলেছেন, বিরাট ভারতীয় ক্রিকেটের একজন সত্যিকারের সম্পদ। তিনি চাপের মুখেও আত্মবিশ্বাস ও দৃঢ় মানসিকতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়ে থাকেন। তিন ফরম্যাটে সফলতম অধিনায়কের মধ্যে একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠাও করেছেন বিরাট। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের রোডম্যাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত। টি ২০ আন্তর্জাতিকের অধিনায়ক হিসেবে বিরাটের অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আগামী টি ২০ বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ের জন্য তাঁকে শুভেচ্ছাও জানাচ্ছি। আশা করি, দেশের হয়ে আরও অনেক রান বিরাটের ব্যাট থেকে আসবে।

জানতেন জয়
বোর্ড সচিব জয় শাহ বলেছেন, ভারতীয় দলের জন্য আমাদের একটা স্বচ্ছ রোডম্যাপ রয়েছে। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে পালাবদল যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতেই বিরাট কোহলি টি ২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। টি ২০ বিশ্বকাপের পরই তিনি টি ২০ আন্তর্জাতিকে আর নেতৃত্ব দিতে চাইছেন না। গত ছয় মাস ধরে বিরাট ও লিডারশিপ টিমের সঙ্গে আমিও কথা বলছি। সেই প্রক্রিয়ার মধ্য়ে দিয়েই এই সিদ্ধান্ত বেরিয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিরাট নিজেও একজন ক্রিকেটার তথা দলের সিনিয়র সদস্য হিসেবে অবদান রাখবেন।

মুখ পুড়ল অরুণ, রাজীবদের
সম্প্রতি, বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকের অধিনায়কত্ব ছাড়তে পারেন বলে খবর পাওয়া গিয়েছিল বিসিসিআই সূত্রে। যদিও তা অসত্য বলে দাবি করেছিলেন কোষাধ্যক্ষ অরুণ ধুমল, যিনি আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই। তাঁর সঙ্গে বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লাও সেই খবরের সত্যতা মানতে চাননি। যদিও শাক দিয়ে আর মাছ ঢেকে রাখা যায়নি। রাজীব শুক্লা আজ বলেছেন, বিরাটের সিদ্ধান্ত ব্যক্তিগত। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। বিরাটের নেতৃত্বে এবার ভারত ফের টি ২০ বিশ্বকাপ জিততে সক্ষম হবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications