এসএ ২০ ফাইনালের আগে সাফল্যের রহস্য ব্যাখ্যা করলেন সৌরভ, হেড কোচের ভূমিকায় উচ্ছ্বসিত ব্রেভিস
কাল এসএ ২০ লিগের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপ মুখোমুখি হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষণাধীন প্রিটোরিয়া ক্যাপিটালসের। প্রথম কোয়ালিফায়ারে এই প্রতিপক্ষকে হারিয়েই প্রিটোরিয়া ফাইনালে গিয়েছে।
সৌরভ বলেন, খেলোয়াড়দের সম্মান অর্জন, তাঁদের খেলায় উন্নতিতে সাহায্য করা এবং তাঁদের প্রতি সৎ ও স্বচ্ছ থাকা একজন কোচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সৌরভের কথায়, "সততা ও স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি। সঠিক পরিবেশ তৈরি করা এবং খেলোয়াড়দের সেরাটা দিতে সাহায্য করা উচিত। ড্রেসিংরুমে তাঁদের সম্মান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দল হিসেবে এই বিষয়গুলোই সবচেয়ে জরুরি।"
জিওস্টার প্রেস রুমে সৌরভ জানান, ভারতের অধিনায়ক থাকাকালীন বহু তারকা খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার বিশাল অভিজ্ঞতা তাঁর নতুন ভূমিকায় বেশ কাজে লাগছে। তিনি বলেন, "আমি অনেক কিংবদন্তি খেলোয়াড়কে নেতৃত্ব দিয়েছি। এই স্তরে সেরাটা দেওয়ার তাগিদ থাকায় তাঁরা সবাই খুব পরিণত হন। আমি তাঁদের সঙ্গে বন্ধুর মতো মিশি। সঠিক চিত্রটি তাঁদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দিনের শেষে খেলোয়াড়রাই মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করেন, কোচ নয়। কোচিং স্টাফদের কাজ হলো, তাঁদের চাহিদা অনুযায়ী সেরা অনুশীলনের সুযোগ দেওয়া এবং মানসিকভাবে ভালো জায়গায় রাখা।"
তিনি আরও যোগ করেন, "টুর্নামেন্টে উত্থান-পতন থাকেই। তাই সঠিক বার্তা দেওয়া এবং তাঁদের বোঝানো গুরুত্বপূর্ণ যে, একমাত্র অনুশীলনে বারংবার একই কাজ করার মাধ্যমেই আরও ভালো হওয়া যায়।"
একজন কোচ হিসেবে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপন করেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, "আমি তাঁদের সবার সঙ্গেই যোগাযোগ রাখতাম। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ভারত সফরে আসার সময় আমি (ডেওয়াল্ড) ব্রেভিসের সঙ্গে দেখা করেছিলাম। কলকাতায় তাঁর সঙ্গে ডিনার সেরেছিলাম। এরপর থেকে আমি নিয়মিত হোয়াটসঅ্যাপে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতাম... এমনকী লুঙ্গি, লিজাড, গিডিওন, কডি-র মতো যে সব ছেলে চোট থেকে ফিরছিল, তাঁদের সঙ্গেও। ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা খেলোয়াড়দের ফিট রাখা খুব জরুরি, কারণ বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।"
সৌরভ বলেন, "আমি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখেছি, জিজ্ঞাসা করেছি তারা কেমন আছে, কী চায় এবং আমি কীভাবে তাদের এই প্রতিযোগিতায় খেলতে দেখতে চাই। তাই টুর্নামেন্ট শুরু হওয়ার অন্তত এক মাস আগে আমি তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলেছিলাম। এই সম্পর্কটা বেশ ইতিবাচক। যেমনটা আমি আগে বলেছি, এটা কোচের ব্যাপার নয়, খেলোয়াড়দের ব্যাপার। আমি সব সময় এই তরুণদের সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু তাদের জেদ এবং আরও ভালো হওয়ার আকাঙ্ক্ষাই আমাদের এতটা ভালো খেলার কারণ।"
সৌরভের কাছে অনেক কিছু শেখার কথা জানিয়ে ব্রেভিস বলেন, মাঠের বাইরে আমরা যে সময়টা কাটাই, যে আলোচনাগুলো হয়, এসএ২০ শুরুর ঠিক আগে কোচ আমার জন্য কী পরিকল্পনা করেছিলেন, সে কথা মনে করলে ভালো লাগে যে অবশেষে সেই দিকেই সব এগোচ্ছে। স্পিন খেলার মতো ছোট ছোট বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। আমি যে কোনও বোলারকে মোকাবিলা করতে ভালোবাসি, কিন্তু স্পিন খেলার ক্ষেত্রে ভিন্ন রকম শক্তি প্রয়োজন। কোচ আমাকে বলছিলেন ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলার কথা। এই বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছিল, তা আক্ষরিক অর্থেই সব কিছু পাল্টে দেয়। কারণ কোচ বহু বছর ধরে এটি করেছেন এবং আমি তাঁর সেই ভিডিও অনেকবার দেখেছি।"
ফাইনালে দু'বারের চ্যাম্পিয়ন সানরাইজার্সের বিরুদ্ধে খেলোয়াড়দের সহজ থাকার আহ্বান জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, "ফাইনালও আর দশটা ম্যাচের মতোই। তবে ফাইনাল জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার মূলমন্ত্র হলো খেলা জেতা। জেতার জন্য আপনাকে ভালো খেলতেই হবে এবং সব কিছু সহজ রাখতে হবে। গ্রুপ পর্ব এবং প্লে-অফে আমরা সানরাইজার্সের সঙ্গে খেলেছি, এখন ফাইনাল। দল একই আছে। শুধু পরিস্থিতি ভিন্ন হয়েছে। ক্রিকেট ম্যাচ জেতার প্রক্রিয়া একই থাকে। আর আমরা সেটাই করতে চাই। স্বাভাবিকভাবেই, দীর্ঘ সময় ধরে খেলার অভিজ্ঞতার সাথে এটি আসে। সুতরাং, আমার কাছে এটি আরেকটি ম্যাচ যেখানে জেতার জন্য আমাদের ভালো খেলতে হবে।"
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications