সৌরভ বিসিসিআই থেকে কি এবার আইসিসিতে? মুম্বইয়ের মহা বৈঠকে হবে চূড়ান্ত সিদ্ধান্ত

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট প্রশাসক হিসেবে ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাবে আগামীকালই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সৌরভের ২০২৫ অবধি বোর্ড সভাপতি পদে থাকায় কোনও বাধা নেই। যদিও সৌরভ এবার আর বোর্ড নির্বাচনে লড়বেন না বলেই খবর। জোর জল্পনা রয়েছে, আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে তাঁর নামই প্রস্তাব করবে বিসিসিআই।

বিসিসিআই এজিএমের আগে বৈঠক

বিসিসিআই এজিএমের আগে বৈঠক

অক্টোবরের ৬ তারিখ দিল্লিতে বিসিসিআই নিয়ে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। যার একটিতে ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বোর্ডের প্রাক্তন ও বর্তমান শীর্ষকর্তাদের কয়েকজনও বৈঠকে ছিলেন। সেই সময়ই পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে নাম উঠে এসেছে রজার বিনির। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য এখন কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কেএসসিএ তাঁর নামই পাঠিয়েছে।

বিনিই বোর্ড সভাপতির দৌড়ে এগিয়ে

বিনিই বোর্ড সভাপতির দৌড়ে এগিয়ে

বিসিসিআইয়ে সূত্রে খবর, দুই টার্ম বিসিসিআই সভাপতি পদে এখনও অবধি কেউ কাটাননি। শশাঙ্ক মনোহর দ্বিতীয়বারের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হলেও পুরো মেয়াদ কাটাতে পারেনি। তার আগেই তিনি আইসিসির শীর্ষপদে আসীন হন। এই পরিস্থিতিতে সৌরভেরও দুটি টার্ম বোর্ডের শীর্ষপদে কাটানোর সম্ভাবনা কার্যত নেই। বিতর্কিত নন, এমন কাউকেই সৌরভের স্থলাভিষিক্ত করতে চাইছেন বোর্ডকর্তারা। সেই নিরিখেই এগিয়ে রয়েছেন রজার বিনি। যদিও আগেভাগে কিছু বলাই যায় না। যেমন শেষ মুহূর্তে ফেভারিট ব্রিজেশ প্যাটেলকে টেক্কা দিয়ে বোর্ডের মসনদে বসে পড়েছিলেন মহারাজ।

নজরে মুম্বইয়ের মহা বৈঠক

নজরে মুম্বইয়ের মহা বৈঠক

দিল্লির বৈঠকের পর কাল মহা বৈঠক অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। আজ রাতের মধ্যেই বোর্ডের শীর্ষকর্তারা পৌঁছে যাচ্ছেন মুম্বইয়ে। কাল তাঁরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। বিসিসিআইয়ের নির্বাচনের পাশাপাশি আইসিসিতে কার নাম পাঠানো হবে সেই বিষয়টিও কালকের বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে। বিসিসিআইয়ের নির্বাচনের জন্য মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হবে ১১ অক্টোবর। ১৮ অক্টোবর বোর্ডের এজিএম। ভোটাভুটি হলে ওইদিনই ফলাফল ঘোষণা হবে। তার আগে কাল মুম্বইয়ের বৈঠকের দিকে থাকছে সকলের নজর।

সৌরভের আইসিসির পথ নিষ্কন্টক

সৌরভের আইসিসির পথ নিষ্কন্টক

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ছয় বছর বোর্ডের পদে কাটালে তারপর তিন বছরের জন্য বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে। ফলে মনে করা হচ্ছে, জয় শাহ বোর্ড সচিব হিসেবেই মেয়াদ শেষ করবেন আরও একটি টার্ম এই পদে থেকে। বোর্ডের প্রশাসনে কিছু নতুন মুখ আসতে পারে। এই বিষয়গুলিই চূড়ান্ত হবে কালকের বৈঠকে। এমনিতে বিসিসিআই সৌরভকেই আইসিসিতে পাঠাতে চাইছে বলে খবর। চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হলে সৌরভই এগিয়ে থাকবেন। আইসিসিতে যাওয়ার ক্ষেত্রে সৌরভের পথ নিষ্কন্টক। কেন না, এন শ্রীনিবাসন অসুস্থতার জন্য নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নিরঞ্জন শাহর ক্ষেত্রেও মূল বাধা তাঁর বয়স। অনুরাগ ঠাকুরের নাম হাল্কাভাবে থাকলেও বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় দেশের প্রাক্তন অধিনায়কই নতুন ইনিংস শুরুর ক্ষেত্রে ফেভারিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+