Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On India: পূজারা-রাহানের বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ, দিলেন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের টোটকা

Sourav On India: ভারত চলতি মাসেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রথমে তিনটি করে টি ২০ আন্তর্জাতিক। তারপর তিন ম্য়াচের ওডিআই সিরিজ। এরপর প্রোটিয়াদের দেশে বক্সিং ডে ও নিউ ইয়ার টেস্ট খেলবে ভারত।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ভারতের কাছে ফাইনাল ফ্রন্টিয়ার। একবারও প্রোটিয়াদের দেশ থেকে ভারত টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। এবার কোন পথে এগোলে আসবে সাফল্য? রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়দের জন্য মূল্যবান পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav On India: পূজারা-রাহানের বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ

১৯৯২-৯৩ মরশুমে ভারত প্রথমবার গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। চার টেস্টের সিরিজ ভারত হেরে গিয়েছিল ০-১ ব্যবধানে। ১৯৯৬-৯৭-এ তিন টেস্টের সিরিজে নিজেদের দেশে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে হারায় ভারতকে। ২০০১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে হারিয়েছিল প্রোটিয়ারা।

২০০৬-০৭ মরশুমে সৌরভের কামব্যাক সিরিজে রাহুল দ্রাবিড়ের ভারত প্রথম টেস্ট জিতলেও পরের দুটি টেস্টে হেরে যায়। ২০১০-১১ মরশুমে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন টেস্টের সিরিজ ১-১ ড্র রেখে ফিরেছিল ভারত। ২০১৩ সালে দুই টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে হেরে দেশে ফিরেছিল ভারত। ২০১৭-১৮ মরশুমে প্রথম দুটি টেস্ট হারার পর শেষ টেস্টে জিতেছিল ভারত।

২০২১-২২-এ শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন টেস্টের সিরিজ ১-২ ব্যবধানে হারে ভারত। সেবারও প্রথম টেস্ট জেতার পর সিরিজ হারতে হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী, আসন্ন দুই টেস্টের সিরিজে ভারত প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতে ফিরতে পারবে।

আজ কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, আমি আশা করি এবার ভারত টেস্ট সিরিজ জিতে ফিরবে। ভালো দল। বোলিং বিভাগে পূর্ণশক্তি নিয়েই নামবে। কেন না, ২০টি উইকেট তোলা গুরুত্বপূর্ণ। ভারত এমন দল যখন যায় সেখানেই জেতার সম্ভাবনা থাকে। তবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং ভালো করতে হবে।

ভারতের ব্য়াটিং লাইন আপে রাখা হয়নি অভিজ্ঞ চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেকে। তবে তাতে ভারতের অসুবিধা হবে না বলেই মনে করছেন মহারাজ। তাঁর কথায়, কোনও না কোনও সময় নতুন ছেলেদের খেলাতে হবে। ভারতের প্রচুর প্রতিভা। টিমকেও এগিয়ে যেতে হবে।

সৌরভ আরও বলেন, পূজারা, রাহানে দুজনেরই অবদান রয়েছে, দুজনেই অসাধারণ সাফল্য পেয়েছেন। তবে চিরকাল কেই খেলা চালিয়ে যেতে পারেন না। এমনটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। পূজারা ও রাহানে ভবিষ্যতে টেস্ট দলে কামব্যাক করবেন কিনা তার উত্তরে সৌরভ বলেন, আমি নির্বাচক নই। ফলে এটা বলা সম্ভব নয়।

টেস্ট সিরিজে খেলার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। সৌরভ বলেন, এটা সঠিক সিদ্ধান্ত। তাঁরা ফ্রেশ হয়ে নামতে পারবেন। ভাবাই যায় না ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল খেলার পর সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই টি ২০ সিরিজ খেলছে ভারত। এটা মোটেই সহজ ব্যাপার নয়। বিশ্বকাপে প্রচুর চাপও থাকে। কিন্তু ক্রিকেট এখন এমনই। টানা খেলা। ফলে বিশ্রাম নেওয়াটাও জরুরি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+