Sourav Ganguly: সৌরভের সঙ্গে প্রথম দেখা সলমনের! লর্ডসে দাদার জার্সি ঘোরানো মনে করালেন ভাইজান
Sourav Ganguly: কলকাতা চলচ্চিত্র উৎসবের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে এই নিয়ে তৃতীয়বার হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সৌরভ এই প্রথমবার উপস্থিত থাকলেন চলচ্চিত্র উৎসবের আসরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে বসেছিলেন সৌরভ, অন্যদিকে সলমন খান। সৌরভের পাশেই ছিলেন অনিল কাপুর।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের অভিনেতা সলমন। ভাইজান এর আগে কলকাতায় এলেও সৌরভের সঙ্গে তাঁর সামনাসামনি দেখা হলো এই প্রথমবার। দুজনের মধ্যে কথাবার্তাও হচ্ছিল। সৌরভ যেমন সলমনের ছবির অনুরাগী, তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীর তালিকায় যে সলমন রয়েছেন সেটাও বোঝা গেল।
সৌরভকে সংবর্ধিত করলেন অভিনেত্রী শ্রাবন্তী। সৌরভ যখন এরপর আসন গ্রহণ করতে যাচ্ছেন তখন লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভের জার্সি ঘোরানোর দৃশ্য মনে করালেন সলমন। সৌরভ সেদিন লর্ডসে দাঁড়িয়ে ব্রিটিশ ঔদ্ধত্যের জবাব দিয়েছিলেন। এদিন জার্সি হাতে না থাকলেও ডান হাত মাথার উপর ঘুরিয়ে সেই জার্সি ঘোরানোর বিখ্যাত দৃশ্যই মনে করালেন সলমন।
তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে লর্ডসের সেই ঘটনা যে এখানেই থেমে গেল তা নয়। সৌরভকে যখন বক্তব্য রাখতে ডাকা হলো তখন পর্দায় অডিও-ভিস্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে সৌরভের বর্ণময় কেরিয়ারের কোলাজ উপস্থাপিত হয়। ক্রিকেটার সৌরভ, অধিনায়ক সৌরভ, বোর্ড সভাপতি সৌরভের নানা মুহূর্ত দিয়ে যা সাজানো। তাতেও রাখা হয়েছিল লর্ডসের সেই স্মরণীয় সেলিব্রেশনের মুহূর্তও।
সৌরভের বক্তব্যে উঠে আসে নির্বাক ছবির সময় থেকে আধুনিক যুগের ছবি, সাদা-কালো থেকে রঙিন ছবির উত্তরণের কথা, বিবর্তনের কথা। বাংলা থেকে যাঁরা মুম্বইয়ে গিয়ে সুরকার, সংগীতশিল্পী, চিত্র পরিচালক, অভিনেতাদের খ্যাতিলাভ করেছেন তাঁদের কথা উল্লেখ করে সৌরভ বলেন, বাংলায় প্রতিভার অভাব নেই।
বলিউড তারকা সলমন, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট থেকে শুরু করে বিদেশের চিত্র জগতের মহারথীদের সামনে সৌরভ তুলে ধরেন টলিউড ইন্ডাস্ট্রির কথা। সৌরভের কথায়, বাংলায় চলচ্চিত্র জগতের বেশিরভাগ স্টুডিও টালিগঞ্জে। সেই টালিগঞ্জের সঙ্গে হলিউডের মেলবন্ধন ঘটিয়েই টলিউড শব্দটি এসেছে। সম্ভবত বোম্বের সঙ্গে হলিউডের মেলবন্ধনে হয়েছে বলিউড।
সঞ্চালকরা অনুরোধ করেছিলেন অনিল কাপুর ও সলমন খানকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সংয়ের তালে নাচের জন্য। সলমন উঠে প্রথমে ডেকে নেন সৌরভকে। পরে সলমন ও মহেশ ভাট মিলে মুখ্যমন্ত্রীকেও ডেকে নিয়ে আসেন। তবে সৌরভ নিজে না নাচলেও হাসিমুখে করতালি দিচ্ছিলেন। এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়-সহ দীক্ষামঞ্জরির শিল্পীরা।
-
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ












Click it and Unblock the Notifications