Sourav Ganguly Birthday: নতুন ভূমিকায় সৌরভ, জন্মদিনে ভক্তদের জন্য দাদার রিটার্ন গিফট
জন্মদিনে চমক দেবেন বলে আগাম ঘোষণা করেছিলেন। সকাল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল সাইটে ছিল সবার নজর। কখন ঘোষণা করবেন দাদা। অবশেষে বেলা গড়াতেই অপেক্ষার অবসান।

এতদিন ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক, সঞ্চালক একাধিক ভূমিকাতে দেখা গিয়েছে দাদাকে। এবার নতুন সৌরভ আসছেন নতুন অবতারে। দাদা এবার শিক্ষকের ভূমিকায়। জন্মদিনের দিনই ঘোষণা করলেন নতুন ইনিংসের। চালু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস অ্যাপ। অনলাইন এই অ্যাপের মাধ্যমেই নেতৃত্বের পাঠ শেখাবেন দাদা।
সমাজ মাধ্যমে পোস্ট করে দাদা লিখেছেন, '১৬ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমার ৫১ তম জন্মদিনে, আমি যা শিখেছি, সে শিক্ষা এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ আমি সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস অ্যাপের ঘোষণা করছি। নেতৃত্বের বিষয়ে আমার প্রথম অনলাইন কোর্স।'
একইসঙ্গে সৌরভ উল্লেখ করেছেন, 'টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ক্লাসপাস ও তাঁদের টিমকে ধন্যবাদ জানাই। এত অল্প সময়ের মধ্যে তারা এই অ্যাপ বানিয়েছে। ওরা আমার পরিবারের মতো। ক্লাসপাস এবং আমি এই অ্যাপের মাধ্যমে যে অর্থ উপার্জন করব তা সমাজের দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য ব্যবহার করব।'

বৃহস্পতিবার রাতের দিকে সৌরভ একটি টুইট করেছেন এই বলে যে, '৮ জুলাই আমার জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।' সৌরভের সেই ঘোষণার পরই জল্পনা শুরু হয়ে যায়। সেই সময়ে তিনি কোনও ইঙ্গিত দেননি। টুইট দেখে টের পাওয়ার উপায়ও ছিল না। বাড়ে জল্পনা।
কেউ বলেন তাঁর নতুন অ্যাপের কথা, কেউ আবার বলেন তাঁর বায়োপিকের কথা।কেউ আবার বলছেন, এটা নিছকই প্রমোশন স্টান্ট। অতীতেও সৌরভ ব্র্যান্ডের প্রমোশন আগে একাধিকবার চমক দিয়ে পোস্ট করেছেন। রহস্য উন্মোচন হল শনিবার দুপুরেই।
এর আগে সৌরভ একইভাবে এমনই টুইট করে জল্পনা বাড়িয়েছিলেন। পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে হাজির হয়েছেন। সৌরভের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বরই লেখেন, না হলে তিনি নানা ভূমিকায় এসে বারবার সফল হন কী করে! তাঁর মোটিভেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার মাস্টারক্লাস নেবেন মহারাজ।
জানা গিয়েছে, এই অ্যাপে এই মুহূর্তে বাংলা এবং ইংরাজি দিই ভাষাতেই ২টি কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সে ভর্তি হওয়ার খরচ খুব বেশি নয়। ৪৯৯ টাকা লাগবে ভর্তি হতে।

নিজের জীবনে অর্জন করা শিক্ষাই বিলিয়ে দিতে চান ভবিষ্যত প্রজন্মের জন্য। ভারতের অন্যতম সফল অধিনায়ক এবার লিডার তৈরির নতুন কর্মকাণ্ডে নামলেন। নতুন ভূমিকাতেও সফল হবেন মহারাজ, সেটা আগাম বলাই যায়। ব্যর্থতা শব্দটা তাঁর অভিধানে নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications