SL vs IND: ভারতের টি২০ অধিনায়ক হিসেবে হার্দিকে আস্থা নির্বাচকদের, তিন তারকাকে বিশেষ সুবিধা দেবে বিসিসিআই

SL vs IND: ভারতের শ্রীলঙ্কা সফরের দল আজই ঘোষণা করা হতে পারে। গৌতম গম্ভীরের প্রশিক্ষণে শ্রীলঙ্কায় টি২০ আন্তর্জাতিক সিরিজেই প্রথমবার নামবে ভারত।

তিন ম্যাচের টি২০ সিরিজের পর রয়েছে একদিনের আন্তর্জাতিক সিরিজ। হার্দিক পাণ্ডিয়াই ভারতের টি২০ অধিনায়ক হচ্ছেন, দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।

SL vs IND

হার্দিকের সঙ্গে অধিনায়কের দৌড়ে রয়েছেন সূর্যকুমার যাদব, সূর্যের নেতৃত্বে খুশি ড্রেসিংরুমের সতীর্থরা। আজই একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছিল বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে। হার্দিকের ফিটনেসই তাঁর পাকাপাকি নেতৃত্বের পথে বাধা হতে পারে বলে উল্লেখ করা হয়।

যদিও বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের পাল্টা দাবি, হার্দিকই টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন। তবে একদিনের সিরিজের সময় ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সহ অধিনায়ক। টি২০ সিরিজ খেলতে হার্দিক পুরোপুরি ফিট, তিনি টি২০ সিরিজে খেলবেন এবং নেতৃত্ব দেবেন।

টি২০ সিরিজে হার্দিকের ডেপুটি কে হবেন তা স্পষ্ট নয়। নাম উঠে আসছে সম্প্রতি জিম্বাবোয়ে সফরে ভারতকে টি২০ সিরিজ জেতানো অধিনায়ক শুভমান গিলের নাম। আবার সূর্যকুমারের নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজ খেলেছিল। ফলে সহ অধিনায়ক সূর্যও হতে পারেন বলে চর্চা রয়েছে।

জানা গিয়েছিল, গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহকেও খেলাতে চান। যদিও বিসিসিআই সূত্রের দাবি, রোহিতও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। হার্দিকও থাকবেন না। ফলে লোকেশ রাহুল বা শুভমান গিলের মধ্যে কাউকে অধিনায়ক করা হতে পারে।

ভারতীয় দলে না থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এমন কথা আগে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। সে কারণেই টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের দলীপ ট্রফিতে খেলতে হবে। তেমনই নির্দেশ নাকি নির্বাচকদের কাছেও গিয়েছে।

সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট সিরিজ রয়েছে ভারতের। টেস্ট দলে নিয়মিত বা যাঁরা প্রথমবার ডাক পেতে পারেন এমন ক্রিকেটারদের দলীপে অন্তত একটি হলেও ম্যাচে নামাতে চাইছে বিসিসিআই।

অবশ্য এই কড়া নিয়ম প্রযোজ্য নয় তিন তারকার জন্য। দলীপে খেলবেন, নাকি খেলবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহর উপরই ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই তিনজন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+