SL vs IND: ভারতীয় দলেও কলকাতা নাইট রাইডার্সের ছোঁয়া! গৌতম গম্ভীরের সাফল্যের রহস্য লুকিয়ে পয়া ব্যাগে?
SL vs IND: শ্রীলঙ্কায় তিনটি করে ম্যাচের টি২০ ও একদিনের আন্তর্জাতিক খেলতে গতকালই কলম্বো হয়ে পাল্লেকেলে পৌঁছেছে ভারত। আজই দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন গৌতম গম্ভীর।
তবে ভারতীয় দলের হেড কোচ হয়েও কলকাতা নাইট রাইডার্সের প্রতি প্রেম এতটুকু কমেনি গম্ভীরের। স্টেডিয়ামে বাস থেকে নামার সময়ই তা স্পষ্ট হয়ে গেল।

আইপিএলে মেন্টর হিসেবে লখনউ সুপার জায়ান্টসকে দু-বার প্লে-অফে পৌঁছে দিয়েছিলেন। যদিও অধিনায়ক ও মেন্টর হিসেবে আইপিএল খেতাব জয়ের নজির গম্ভীর এবার গড়েছেন কলকাতা নাইট রাইডার্সে থেকেই। এরপরই ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন।
গম্ভীর দিল্লির বাসিন্দা হলেও কলকাতা শহরের প্রতি তাঁর যে আবেগ রয়েছে এবং তা কেকেআরের জন্যই তা সর্বজনবিদিত। সে কারণে ইডেনে এসে বিশেষ ভিডিও শ্যুট করেছেন। তা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশা প্রকাশ করেছেন, ভারতীয় দলের হেড কোচ হিসেবেও তিনি কলকাতার ভালোবাসা, সমর্থন পাবেন।
𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞 𝐃𝐚𝐲 1️⃣ 🏏#SonySportsNetwork #TeamIndia #SLvIND pic.twitter.com/TploJUhTdW
— Sony Sports Network (@SonySportsNetwk) July 23, 2024
আজ গৌতম গম্ভীর যখন বাস থেকে নামছিলেন তখন তাঁর হাতে একটি বিশেষ ব্যাগ সকলেরই নজর কেড়েছে। সেই ব্যাগটিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের লোগো। তাতে গম্ভীরের নামও লেখা রয়েছে। মনে করা হচ্ছে, কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করানোর পর সেই পয়া ব্যাগ নিজের কাছে রেখেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
The new coach is ready 🤩🇮🇳#SonySportsNetwork #SLvIND #TeamIndia | @GautamGambhir pic.twitter.com/YFESCntXyz
— Sony Sports Network (@SonySportsNetwk) July 23, 2024
উল্লেখ্য, কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার ও ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতেকেও শ্রীলঙ্কা সফর থেকেই গম্ভীর ভারতীয় দলের সঙ্গে রাখছেন সহকারী কোচ হিসেবে। অভিষেক মুম্বই থেকে দলের সঙ্গে গিয়েছেন। দুশখাতে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।
Now watching: #TeamIndia's new T20I captain 🇮🇳💙
— Sony Sports Network (@SonySportsNetwk) July 23, 2024
Go well, Surya Dada 👏#SonySportsNetwork #SLvIND | @surya_14kumar pic.twitter.com/aXSic8Z4PS
এদিনের অনুশীলনে টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক শুভমান গিল ছাড়াও দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ঋষভ পন্থ ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, রিঙ্কু সিংদের। অন্যান্য সাপোর্ট স্টাফরাও হাজির ছিলেন শ্রীলঙ্কায় প্রথম দিনের অনুশীলনে।












Click it and Unblock the Notifications