ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এগিয়ে থাকার দাবি এলগারের, প্রোটিয়াদের প্রথম একাদশে থাকছেন কারা?

চলতি বছরেই গাব্বায় অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙেছিল ভারত। বছরের শেষে আরেকটি দুর্গ ভাঙার লড়াইয়ে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে। কাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট। তার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের হুঙ্কার, ভারতের বিরুদ্ধে একটু হলেও এগিয়ে প্রোটিয়ারাই।

এগিয়ে থাকার দাবি

ডিন এলগার টেস্ট শুরুর আগে বলেছেন, লড়াই সমানে-সমানেই হবে। তবে ঘরের মাটিতে আমরা খেলছি। এটা কিছুটা হলেও আমাদের এগিয়ে রাখবে। এটা ঠিক ভারত এক নম্বর টেস্ট দল। তারা যে ক্রিকেটটা খেলে আসছে তা আমি একজন ক্রিকেট দর্শক বা ফ্যান হিসেবে আমিও দেখেছি। ভারতের কৃতিত্ব খাটো করার কোনও অবকাশই নেই। আইসিসি বিশ্ব ক্রমতালিকা রয়েছে, ফলে আমি এটা বলার কেউ নই যে ভারত বিশ্বের সেরা দল হতেই পারে না। তবে একইসঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আমরা ঘরের মাটিতে সিরিজ খেলতে নামছি। আর সে কারণে কিছুটা হলেও আমরাই এগিয়ে শুরু করব।

সমীহযোগ্য বোলিং আক্রমণ

বিদেশে ভারতের টেস্টে সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ জোরে বোলিং। দক্ষিণ আফ্রিকার পিচ থেকেও ভারতীয় পেসাররা পেস ও বাউন্স আদায় করে নিতে পারবেন বলে নিশ্চিত এলগার। তিনি বলেন, ভারতের মূল শক্তি এখন নির্ভর করছে বোলিংয়ের উপর। তাদের বোলিং ইউনিট যে সফল সে সম্পর্কে আমরাও ওয়াকিবহাল। অভিজ্ঞদের পাশাপাশি ব্যাক-আপ হিসেবেও যাঁরা থাকবেন তাঁরাও যথেষ্টই ভালো। তবে চেনা পরিবেশে নিজেদের পেস আক্রমণের উপরও ভরসা রাখছেন প্রোটিয়া অধিনায়ক। তিনি আরও বলেন, ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে যেভাবে সাফল্য পেয়েছে তা দেখে আমাদেরও সতর্ক থাকতে হবে। বিদেশে সাফল্য নিশ্চিত করতে বিরাট কোহলি নির্দিষ্ট পন্থা অবলম্বন করেন। বিদেশে আগের থেকে ভারত এখন ভালোও খেলছে। এবার ভারত দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিততে মরিয়া থাকবে। তা ঠেকানোর জন্য আমরাও প্রস্তুত।

পয়া সেঞ্চুরিয়ন

চলতি বছর ভারত যেখানে ১৩টি টেস্ট খেলেছে, সেখানে দক্ষিণ আফ্রিকা খেলেছে পাঁচটি। গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের পর এবারই প্রথম দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে এই সিরিজ দুই দলের জন্যই উত্তেজক ও চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন এলগার। ২০১৪ সালের পর থেকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা হারেনি। বোলিং শক্তির উপর ভরসা রেখেই বাজিমাত করতে চাইছে প্রোটিয়া-বাহিনী।

প্রোটিয়াদের সম্ভাব্য ১১

দক্ষিণ আফ্রিকা বড় ধাক্কা খেয়েছে সিরিজ শুরুর আগে। ফর্মে থাকা জোরে বোলার আনরিখ নরকিয়া ছিটকে গিয়েছেন গোটা সিরিজ থেকেই। দক্ষিণ আফ্রিকা চতুর্থ সিমার হিসেবে খেলাতে পারে উইয়ান মুলডারকে। তিনি লোয়ার অর্ডার, বিশেষ করে সাতে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), উইয়ান মুলডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ডুয়ান অলিভিয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+