Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসআইআর কারও ক্ষতির জন্য নয়, শুনানিতে অংশ নিয়ে বেরিয়ে মন্তব্য মহম্মদ শামির

ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি আজ কলকাতায় নির্বাচন আধিকারিকদের সামনে উপস্থিত হলেন এসআইআরের শুনানির জন্য। এরপর তিনি কল্যাণী রওনা হয়ে যান।

দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকার একটি স্কুলে তিনি প্রয়োজনীয় নথি-সহ নির্বাচনী আধিকারিকদের সামনে হাজির হন। মসৃণভাবে প্রক্রিয়া চলায় সন্তোষ প্রকাশ করেন শামি।

জানা যাচ্ছে, শামির জমা দেওয়া ভোটার গণনা ফর্মে কিছু অসঙ্গতি থাকায় তাঁকে এই শুনানির জন্য তলব করা হয়েছিল। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও, বহু বছর ধরে তাঁর ক্রিকেট খেলার সুবাদে কলকাতাতেই বসবাস করছেন। এই ভারতীয় ক্রিকেটার কলকাতা কর্পোরেশনের ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নথিভুক্ত। এই এলাকাটি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীনে পড়ে।

নির্বাচন কমিশন শামি এবং তাঁর ভাই মহম্মদ কাইফ উভয়কেই শুনানিতে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠিয়েছিল। একজন নির্বাচন আধিকারিক জানিয়েছেন, "আগের নির্ধারিত তারিখে শামি শুনানিতে আসতে পারেননি কারণ তিনি রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করছিলেন। তাই নতুন একটি তারিখ দেওয়া হয়েছিল।"

শামি অল্প বয়সেই তাঁর কোচের পরামর্শে কলকাতায় স্থানান্তরিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বাংলার প্রাক্তন রঞ্জি অধিনায়ক ও কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আসেন এবং বাংলা অনূর্ধ্ব-২২ দলে নিজের জায়গা করে নেন। এসআইআরের শুনানির পর শামি বলেন, কোনও সমস্যাই হয়নি। এসআইআর কারও ক্ষতির জন্য নয়। সকলেরই এসআইআরের কাজে এসে সহযোগিতা করা উচিত। আমাকেও আমার ডাকা হলে আসব, এটা দায়িত্বের মধ্যেই পড়ে। সকলেই খুব সহযোগিতা করেছেন।

বৃহস্পতিবার থেকে কল্যাণীতে বাংলা রঞ্জি ম্যাচ খেলতে নামবে সার্ভিসেসের বিরুদ্ধে। কাল বাংলার অনুশীলনেও থাকবেন শামি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+