Shubman Gill: বয়স মাত্র ২৪, শুভমান গিলের সম্পত্তির পরিমাণ এখনই চমকে দেওয়ার জন্য যথেষ্ট
ভারতীয় ক্রিকেটে প্রিন্সের উপাধি আগেই পেয়েছেন। মহাতারকা হওয়ার সব রকম গুণাবলিই তাঁর মধ্যে আছে। বিরাট কোহলির উত্তরসূরি হিসাবেও নাম উঠে আসছে শুভমান গিলের। ক্রিকেট মাঠে রান বা রেকর্ডের নিরিখে কোহলিকে গিল স্পর্শ করতে পারবেন কিনা সময়ই বলবে, তবে মাঠের বাইরে আয় বা সম্পত্তির নিরিখে শুভমান কিন্তু এখনই নজর কাড়তে শুরু করেছেন।
১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শুভমান গিল। প্রাথমিক শিক্ষা তিনি পঞ্জাবে গ্রহণ করেন। আইপিএল এবং জাতীয় দলে নজরকাড়া পারফরম্যান্সের সৌজন্যে শুভমানের লক্ষ্মীলাভও সমানুপাতিকহারে প্রতি বছর বেড়ে চলেছে। ২০১৮ সালে ডানহাতি এই ব্যাটারের আইপিএল টুর্নামেন্টে অভিষেক হয় । সূত্রের খবর, ২০২৩ সালে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকার কাছাকাছি হয়ে গিয়েছে।

শুনতে অবাক লাগলেও, মাত্র ২৪ বছর বয়সেই শুভমানের সম্পত্তির পরিমাণ ৩২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে বিসিসিআইয়ের গ্রেড বি-তে আছেন গিল। তাঁর সঙ্গে বছরে চুক্তি ৩ কোটি টাকার। টি২০ ম্যাচ খেলে পান ৩ লক্ষ টাকা, একদিনের ম্যাচ খেলে তাঁর আয় ৬ লক্ষ এবং টেস্ট ম্যাচ খেললে ১৫ লক্ষ টাকা রোজগার করেন গিল।
মোট ১৪টি ব্র্যান্ডের এনডোর্সমেন্টের মুখ এখম গিল। এই ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে বিপুল অঙ্কের টাকা রোজগার করেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স ১১ মিলিয়ন অন্যদিকে এক্সে তাঁর ফলোয়ার্স ৫ মিলিয়ন। ফলে সোশ্যাল মিডিয়া পেজ থেকেও বিপুল টাকা আয় করেন গিল।
ক্রিকেটার শুভমান গিলের যথেষ্ট বিলাসবহুল গাড়ির শখ রয়েছে। তাঁর গ্যারাজে একাধিক দামি দামি গাড়ি রয়েছে। খুব কম বয়সেই তিনি ক্রিকেটার হিসেবে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু তাঁর গ্যারাজে রেঞ্জ রোভার ভেলার-এর মতো ১.০৫ কোটি টাকার গাড়ি রয়েছে। শোনা যায়, শুভমানের কাছে মাহিন্দ্রা থার সহ আরও বেশ কয়েকটা দামি গাড়ি রয়েছে।পঞ্জাবের ফিরোজপুর সহ একাধিক জায়গায় তাঁর বাড়ি বা বাংলো আছে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আলোচনায় এসেছিলেন শুভমান গিল।২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। এরপর ২০২২ সালের ডিসেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে পঞ্জাব তনয়ের।
ভারতের হয়ে তিন ফরম্যাটেই তিনি দারুণ ছন্দে রয়েছে। ভবিষ্যতে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার সব রকম সম্ভাবনাও আছে তাঁর মধ্যে। পাশাপাশি তাঁর কাঁধে দেশের অধিনায়কত্বের ভারও আসতে পারে, আগামী দিনে।












Click it and Unblock the Notifications